গোলাপগঞ্জে আলীনগর ব্রাদার্স ইউনিটির ফ্যামিলি নৈশভোজ ও আলোচনা সভা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

গোলাপগঞ্জে আলীনগর ব্রাদার্স ইউনিটির ফ্যামিলি নৈশভোজ ও আলোচনা সভা

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৯/২০২৪ ০৩:১৪:১০ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে আলীনগর ব্রাদার্স ইউনিটির ফ্যামিলি নৈশভোজ ও আলোচনা সভা

ছবি: নিজস্ব


একঝাঁক তরুণ ও প্রবীণদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সফলভাবে সম্পন্ন হলো আলীনগর ব্রদার্স ইউনিটি ফ্যামিলির নৈশভোজ ও আলোচনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার রাত ৮ ঘটিকার সময় গোলাপগঞ্জ একটি পার্টি সেন্টারে আলীনগর ব্রদার্স ইউনিটি ফ্যামিলির নৈশভোজ ও আলোচনা অনুষ্ঠিত হয়।

আর্ত মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন এজিআইসিও'র ডেপুটি চেয়ারম্যান আখতার হুসেন রেজুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং আলীনগর ইউনিয়ন বিএনপি'র সম্মানিত সাধারণ সম্পাদক, ডি.এম উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য, ০৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মামুন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া হুসাইনিয়া ঢাকাউত্তর মুহাম্মদপুর টিকরপাড়া মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম হাফিজ ফয়েজ আহমদ।

সৈয়দ নবিব আলী মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য মাহতাবুর রহমান। টিএসএ অর্গানাইজেশনের সভাপতি আজাদ উদ্দিন। কুয়েত প্রবাসী আব্দুল আহাদ।

দারুসসালাম ফাউন্ডেশনের চেয়ারম্যান আফতার আহমদ। আলীনগর গ্রামের বিশিষ্ট মুরোব্বি মতই মিয়া, আফিক উদ্দিন, নঈব আলী, জেবুল আহমদ। খাদিজাতুল কুবরা রা: মহিলা মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম হাফিজ সালাউদ্দিন। 

এতে উপস্থিত ছিলেন সংবর্ধিত দুই অতিথি দুবাই প্রবাসী ফয়জুল ইসলাম এবং ব্রদার্স ইউনিটি ফ্যামিলির সিনিয়র সদস্য দুবাই প্রবাসী এরশাদ আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন ব্রাদার্স ইউনিটি ফ্যামিলির সিনিয়র সদস্য সোয়াইব হুসেন, সামন আহমেদ, ফাহিম আহমেদ, কামরুল আহমেদ, আরাফাত হুসাইন, কাওসার আহমেদ, ঈমরান হুসাইন, ইমতিয়াজ মাহিন সহ ব্রাদার্স ইউনিটি'র সকল সদস্যবৃন্দ।

ব্রাদার্স ইউনিটি'র অন্যতম সদস্য ইমরান হুসাইনের সঞ্চালনায় প্রথমে পবিত্র কোরান মাজিদ থেকে তেলাওয়াত করেন ব্রাদার্স ইউনিটি'র সদস্য মুয়াজ আমেদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ইমতিয়াজ মাহিন।

জামেয়া হুসাইনিয়া ঢাকাউত্তর মুহাম্মদপুর টিকরপাড়া মাদ্রাসার মুহতামিম হাফিজ ফয়েজ আহমদের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক