গোয়াইনঘাটে ৯০ বস্তা চিনি জব্দ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

গোয়াইনঘাটে ৯০ বস্তা চিনি জব্দ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৭/০৯/২০২৪ ০৪:১৩:০৩ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে ৯০ বস্তা চিনি জব্দ

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাটে পাচারকালে ২টি ডিআই ট্রাকভর্তি ভারতীয় চিনি জব্দ করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

শনিবার (৭ সেপ্টেম্বর) ভোরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গোয়াইনঘাট উপজেলার জাফলং গুচ্ছগ্রাম মোড় থেকে চিনি ভর্তি ২টি গাড়ী জব্দ করা হয়। তবে গাড়ীর চালকসহ জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

জানা গেছে, চিনি, মাদক সহ ভারতীয় বিভিন্ন পন্য অবৈধভাবে গোয়াইনঘাট সীমান্ত দিয়ে দেদারসে আসছে। এসব চোরাচালানে সক্রিয় ছিলো আওয়ামিলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। তাই তৎকালীন সময়ে মাঝে মধ্যে লোক দেখানো কিছু অভিযান হলেও চোরাকারবারিরা ক্ষমতার বলে কিংবা পুলিশকে মেনেজ করেই এসব চোরাচালান করে আসছিলো। গত ৫ই আগষ্ট আওয়ামিলীগ সরকারের পতনের পর থেকে সেনাবাহিনী মাঠে থাকায় চোরাকারবারিরা কিছুটা নিষ্ক্রিয় ছিলো। কিন্তু ধীরে ধীরে আবার সরব হচ্ছে চোরাকারবারি সিন্ডিকেট। 

দুটি চিনি ভর্তি গাড়ি আটকের সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি শাহ হারুনুর রশিদ বলেন, নিয়মিত আইনে মামলা রুজু করা হয়েছে। দেশের চলমান সংকট ও পুলিশের অনুপস্থিতিতে আইনশৃঙ্খলার কিছুটা বিঘ্ন ঘটেছে, আর এই সুযোগটাই নিচ্ছে চোরাকারবারিরা। এখন ধীরে ধীরে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক