ফেঞ্চুগঞ্জে পুকুর থেকে ভাসমান লা.শ উদ্ধার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

ফেঞ্চুগঞ্জে পুকুর থেকে ভাসমান লা.শ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৯/২০২৪ ০৮:০২:৩৬ পূর্বাহ্ন

ফেঞ্চুগঞ্জে পুকুর থেকে ভাসমান লা.শ উদ্ধার

ছবি: সংগৃহীত


সিলেটের ফেঞ্চুগঞ্জে পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে মাইজগাঁও রেলওয়ে স্টেশন জামে মসজিদের পুকুর থেকে লাশটি ‍উদ্ধার করে থানা পুলিশ।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক মাস ধরে ওই যুবক মাইজগাঁও রেলওয়ে স্টেশনে ভিক্ষা করতো। তার এক পায়ে সমস্যা ছিল, অনেকেই তাকে ফারুক নামে চিনতেন। বয়স আনুমানিক ৩৫ হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ইউপি সদস্য মোঃ ফয়ছল আহমদ লজু জানান, শনিবার সকালে পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেযন। পরে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লোকটি মাইজগাঁও রেলস্টেশনে ভিক্ষা করতো। এক পায়ে সমস্যা ছিল।

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান জানান, সকালে উদ্ধারের পর লাশটি থানায় নিয়ে আসা হয়েছে। লাশটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার