ছবি: নিজস্ব
ভারতে অবৈধ অনুপ্রবেশকালে বর্ডার গার্ড (বিজিবি)র হাতে আটক হয়েছেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ।
শনিবার (৭ই সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬:৪৫ মিনিটের সময় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ১২৯৬ নং পিলারের নিকট হতে তাকে আটক করে জৈন্তাপুর বিওপি ক্যাম্পের টহলরত বিজিবির।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) 'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মোঃ আসাদুন্নবী, পিএসসি।
জৈন্তাবার্তা / মনোয়ার




