গোলাপগঞ্জে ছাত্র সমাজের আয়োজনে মতবিনিময় ও আলোচনা সভা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

গোলাপগঞ্জে ছাত্র সমাজের আয়োজনে মতবিনিময় ও আলোচনা সভা

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৯/২০২৪ ০৯:১৬:০৪ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে ছাত্র সমাজের আয়োজনে মতবিনিময় ও আলোচনা সভা

ছবি: নিজস্ব


গোলাপগঞ্জে শিক্ষার মান উন্নয়ন ও সার্বিক পরিস্থিতি নিয়ে ছাত্র সমাজের আয়োজনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী রাজিব মাহমুদ মিঠুন।

তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা আলোর সাথে ভালোর পথে চলতে চাই। ছাত্র শক্তিকে যাতে কেউ অসৎ উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে সেই বিষয়ে সকলকে নজর রাখতে হবে। যখন প্রশাসন ছিলো না তখন আমাদের ছাত্রসমাজ ট্রাফিকের দায়িত্বে পালন করেছে সরকারি প্রতিষ্ঠান গুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ করেছে। তিনি মাদ্রাসা শিক্ষার্থীদের মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণে সচেষ্ট থাকার প্রত্যয় ব্যক্ত করেন। গোলাপগঞ্জের গ্যাস সারাদেশে যাচ্ছে। কিন্তু অধিকাংশ ঘরে গ্যাস নেই। প্রতিটি ঘরে ঘরে গ্যাস দেওয়ার জন্য কাজ করবেন বলেও জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মো: আব্দুন নাসের বলেন, গোলাপগঞ্জে কোনো নিরীহ মানুষকে হয়রানি বা গ্রেফতার করা হবে না। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান নিবেন। এসময় তিনি আরও বলেন, সকল সমস্যা সমাধানে ৩ মাস পর্যন্ত সমস্যা লাগতে পারে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী আব্দুল গফফার আফজলের সভাপতিত্বে ও আদনান মাহমুদ তামিমের সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাহান আহমেদ, স্বাগত বক্তব্য রাখেন খালেদ মাসুদ।

এসময় আরও বক্তব্য রাখেন , উপজেলা কৃষি অফিসার মাশরেফুল আলম, সাংবাদিকদের পক্ষে দৈনিক ইনকিলাবের প্রতিনিধি দেলওয়ার হোসেন মান্না, সাধারণ মানুষের পক্ষে নুরুল ইসলাম।

ছাত্রদের পক্ষে বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে বক্তব্য রাখেন, নুরুল ইসলাম, আল আমিন আহমদ, ইসতেয়াক আহমদ, মাহবুবুল আলম, শেখ উসমান ফারুক, বাঘা ইউনিয়ন থেকে জিদান আহমদ, ফুলবাড়ি ইউনিয়নের মুন্না আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়নের জাহিদ হোসেন, বুধবারীবাজার ইউনিয়নে তৌফিক রহমান রিফাত, লক্ষণাবন্দ ইউনিয়নের মাহফুজ তাভীর, ভাদেশ্বর ইউনিয়নের সাইফুল আসাদ নাজিম, পশ্চিম আমুড়া ইউনিয়নের আরিফ আহমদ চৌধুরী, বাদেপাশা ইউনিয়নের সালমান আজাদ প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার