বাংলাবাজার ছাত্রকল্যাণ সংস্থার উদ্যোগে পরিছন্নতা অভিযান ও ডাস্টবিন স্থাপন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

বাংলাবাজার ছাত্রকল্যাণ সংস্থার উদ্যোগে পরিছন্নতা অভিযান ও ডাস্টবিন স্থাপন

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৯/২০২৪ ১০:৩৮:১৮ পূর্বাহ্ন

বাংলাবাজার ছাত্রকল্যাণ সংস্থার উদ্যোগে পরিছন্নতা অভিযান ও ডাস্টবিন স্থাপন

ছবি: নিজস্ব


বালাগঞ্জ উপজেলার বাংলাবাজার ছাত্রকল্যাণ সংস্থার উদ্যোগে পশ্চিম গৌরীপুর ইউনিয়নের বাংলাবাজারে দিনব্যাপী পরিস্কার পরিছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার সকাল থেকে সংস্থার সদস্যরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। এসময় যুক্তরাজ্য প্রবাসী সাবের হোসেন ও আবদাল হোসেন এবং কাতার প্রবাসী জাহেদ আলমের অর্থায়নে বাজারে ১৪টি ডাস্টবিন প্রদান করা হয়। সংস্থার নেতৃবৃন্দ নির্দিষ্টস্থানে ময়লা ফেলতে উদ্ধুদ্ধকরণের লক্ষ্যে ব্যবসায়ী এলাকাবাসীকে সচেতন থাকার আহবান জানান।

পরিছন্নতা অভিযানকালে সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি রুপক চন্দ্র দাস, বর্তমান সভাপতি সবুজ দাস, সাধারণ সম্পাদক মো. বিল্লাল আহমদ, সহ-সভাপতি আলমাস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল উদ্দিন, সদস্য আয়নুল হক, জুনেদ আহমদ, ইমরান আহমদ, তুহিন হোসেন, শাহিনূর রহমান, মিকদার হোসেন, রাহিম আহমদ, সাগর চন্দ্র দাস, রিমন আহমদ প্রমুখ অংশগ্রহণ করেন।

২০১০ সালে প্রতিষ্ঠিত বাংলাবাজার ছাত্রকল্যাণ সংস্থার উল্লেখ্যযোগ্য কাজের মধ্যে কৃতিশিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা, শিক্ষার মান্নোয়নে সচেতনতামূলক উঠান বৈঠক, করোনা মহামারিতে খাদ্যসামগ্রী ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ, ২০২২ এবং ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী ও অনুদান বিতরণ করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার