সিলেটে বস্তাবন্দী মানুষের পা উদ্ধার, বাকি অংশ উদ্ধারে তল্লাশি চালাচ্ছে পুলিশ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

সিলেটে বস্তাবন্দী মানুষের পা উদ্ধার, বাকি অংশ উদ্ধারে তল্লাশি চালাচ্ছে পুলিশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৯/২০২৪ ০৫:০৮:৪৫ পূর্বাহ্ন

সিলেটে বস্তাবন্দী মানুষের পা উদ্ধার, বাকি অংশ উদ্ধারে তল্লাশি চালাচ্ছে পুলিশ

ছবি: সংগৃহীত


সিলেট ওসমানী বিমানবন্দর সড়কে বস্তাবন্দী অবস্থায় মানুষের একটি পা উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট বিমানবন্দর সড়কের মালনীছড়ায় এলাকা থেকে পা’টি উদ্ধার করে বিমানবন্দর থানা পুলিশ।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়কের পাশেই বস্তাটি পড়ে থাকায় স্থানীয়রা আমাদের খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দী একটি পা উদ্ধার করে। পাটি একেবারে তাজাও নয়, আবার পঁচাও নয়। হয়তো একদিন আগে কাটা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে অন্য কোথাও পাটি কাটা হয়েছে এবং এখানে এসে ফেলে দেওয়া হয়েছে। মরদেহের বাকি অংশ উদ্ধারে আশপাশে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ময়নাতদন্তের জন্য পা'টি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে ডিএনএ প্রোফাইল সংগ্রহে রাখা হবে বলে জানান তিনি।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার