শাহজালাল মাজারের পবিত্রতা রক্ষায় কুদরত উল্লাহ জামে মসজিদে পরামর্শ সভা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

শাহজালাল মাজারের পবিত্রতা রক্ষায় কুদরত উল্লাহ জামে মসজিদে পরামর্শ সভা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৮/০৯/২০২৪ ০৫:১৪:১৫ পূর্বাহ্ন

শাহজালাল মাজারের পবিত্রতা রক্ষায় কুদরত উল্লাহ জামে মসজিদে পরামর্শ সভা

ছবি: সংগৃহীত


সিলেট শাহজালাল রহ মাজারের পবিত্রতা রক্ষা,শিরক-বেদাত-গান-বাজনা-অশ্লীলতা, নেশা সহ সকল ধরনের বেদাত বন্ধে অচিরেই কর্মসুচী গ্রহণে পরামর্শ সভা করা হয়েছে।

শনিবার ৭ সেপ্টেম্বর হযরত শাহজালাল (রহ;) মাজারে শিরক-বেদাত কর্মকাণ্ড,গান-বাজনা অশ্লীলতা বন্ধ,মাজারের আয় জনকল্যাণে ব্যয় করার দাবিতে পদক্ষেপ গ্রহনের লক্ষ্যে বাদ এশা কুদরত উল্লাহ মসজিদের দোতালায় এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। শামীমাবাদ মাদরাসার মুহতামীম মাওলানা সৈয়দ শামীম আহমদের হাফিঃ এর সভাপতিত্বে,জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় শহরের বিভিন্ন মাদ্রাসার মুহতামীম,মসজিদের ইমাম,ছাত্রও ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

সভায় এবিষয়ে পদক্ষেপ গ্রহনের উদ্দেশ্য  সিলেটের ওলামায়ে কেরাম,মসজিদেরইমাম,ব্যবসায়ী, আইনজীবী, রাজনৈতিকনেতৃবৃন্দ,  শিক্ষাবিদ, ছাত্র নেতাদের সমন্বয়ে  বিশেষ সভা আহ্বানের সিদ্ধান্ত নেয়া হয়।

আগামী ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার, মাগরিবের নামাজের পর জামেয়া মাদানিয়া কাজির বাজার মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হবে। সভা বাস্তবায়নে এগারো সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সবহানীঘাট মাদরাসার নাইবে মুহতামীম হাফিজ মাওলানা আহমদ সগীর হাফিঃ দারুল হুদা মাদ্রাসার নাইবে মুহতামীম  মাওলানা সিরাজুল ইসলাম হাফিঃ দারুল ফালাহ মাদরাসার প্রিন্সিপাল  মাওলানা শিব্বির আহমদ হাফিঃ শানে সাহাবা খতিব কাউন্সিল সিলেটের সভাপতি মাওলানা বদরুল ইসলাম হাফিঃ ,শাহ মমশাদ আহমদ হাফিঃ মাওলানা জামিল মাসরুর, ছাত্রনেতা নাহিয়ান হুসেন খান, প্রমুখ। এছাড়া উলামা মাশায়েখ আইয়াম্মা পরিষদ সিলেটের দুজন দায়িত্বশীল বক্তব্য রাখেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার