বিশ্বনাথে লিয়া ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

বিশ্বনাথে লিয়া ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৯/২০২৪ ০৩:৪৯:৪২ পূর্বাহ্ন

বিশ্বনাথে লিয়া ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ

ছবি: নিজস্ব


বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেছেন, অসহায় মানুষের পাশে সব সময় প্রবাসীরা এগিয়ে আসেন। তাদের মাধ্যমে আমরা সমাজের অবহেলিত বঞ্চিত মানুষের কল্যাণে দাঁড়াই।

তিনি বলেন, প্রবাসীরা দুর্যোগ-দূর্বিপাকে তাদের কষ্ঠার্জিত অর্থ দিয়ে মানুষকে সহায়তা করেন বলে আমাদের অঞ্চলের মানুষ উপকৃত হন। তাদের এমন মনোভাব অব্যাহত রেখেছেন সব সময়। সামনের দিনগুলোতে সহায়তার ধারা অব্যাহত রাখবেন বলে আমরা বিশ্বাস করি।

তিনি সোমবার (৯ সেপ্টেম্বর) পৌরশহরের কারিকোনা গ্রামস্থ আখলিছ আলীর বাসভবনে লিয়া ট্রাস্ট চ্যারিটি অর্গানাইজেশনের উদ্যোগে দেড় শতাধিক অসহায় ও দু:স্থ পরিবারের সদস্যদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কারিকোনা গ্রামের মুরব্বী শুকুর আলীর সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজকর্মী খোয়াজ আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, কোষাধ্যক্ষ মো. জামাল মিয়া, সমাজকর্মী শফিক মিয়া, আখলিছ আলী, ইলিয়াছ আলী, মাওলানা লুৎফুর রহমান।

আলোচনা সভা শেষে এলাকার দেড় শতাধিক অসহায় ও দু:স্থ পরিবারের সদস্যদের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার