গোয়াইনঘাটে গারো প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ তিনজন অনুপস্থিত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

গোয়াইনঘাটে গারো প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ তিনজন অনুপস্থিত

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৯/০৯/২০২৪ ০৫:৪০:২৫ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে গারো প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ তিনজন অনুপস্থিত

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের গারো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইজন শিক্ষক ব্যতীত প্রধান শিক্ষক সহ অনুপস্থিত তিনজন শিক্ষক। সকাল ৯টায় পাঠদান শুরু হলেও শিক্ষক না থাকায় দুষ্টুমিতে ব্যস্ত সময় পার করছেন  কচিকাঁচা শিক্ষার্থীরা।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১:৪৫ মিনিটে বিদ্যালয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক সরাসরি একটি লাইভ সম্প্রচার ভাইরাল হয়। লাইভে দেখা যায় বিদ্যালয়ে শিক্ষক অনুপস্থিত থাকার বিষয়টি। লাইভ চলাকালীন সময়ে রেহানা বেগম ও আলেয়া বেগম নামের দুজন শিক্ষককে বিদ্যালয়ে পাঠদান করতে দেখা যায়। প্রধান শিক্ষক সমিরন কান্তি, সহকারী শিক্ষক ফুলবানু বেগম ও কল্যাণী রানী এই তিনজনের অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে উপস্থিত দুই শিক্ষক কোন কথা বলতে রাজি হননি। তবে বিদ্যালয়ের দফতরী সুজন দাস জানান, প্রধান শিক্ষক উপজেলা সদরে আছেন। আর বাকি দুই শিক্ষক ছুটিতে আছেন। পরে শিক্ষক হাজিরা খাতা দেখে জানা যায়, কল্যাণী রানী নামের একজন ছুটিতে আছেন। তবে প্রধান শিক্ষক সমিরন কান্তি ও ফুলবানু নামের সহকারী  শিক্ষক কোন রকম ছুটি না নিয়েই অনুপস্থিত রয়েছেন। এলাকাবাসী জানান, সহকারী শিক্ষক ফুলবানু বেগম প্রায়ই এমনটা করেন, এবং নিজের ইচ্ছেমত আসা যাওয়া করেন।

অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিরন কান্তি বলেন, আমি আমার পারিবারিক ও অফিসিয়াল কাজে উপজেলা সদরে ছিলাম। সহকারী শিক্ষক কল্যাণী রানী ছুটিতে আছেন তবে সহকারী শিক্ষক ফুলবানু বেগম কোন রকম ছুটি নেননি।

এবিষয়ে জানতে চাইলে, গোয়াইনঘাট উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম বলেন,  এই বিদ্যালয়ের অনুপস্থিত শিক্ষকদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগ আসে, তবে কেউ কখনো প্রমাণ দিতে পারেনি। কিন্তু আজকে এই ফেইসবুক লাইভের মাধ্যমে আমিও বাস্তবতা দেখেছি। অনুপস্থিত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার