কানাইঘাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

কানাইঘাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৯/২০২৪ ০৯:১০:২২ পূর্বাহ্ন

কানাইঘাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ফাইল ছবি


কানাইঘাটে সড়ক দুর্ঘটনায় দেলোয়ার হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে কানাইঘাটের সড়কের বাজারের সন্নিকটে এ ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার সিলেটের জকিগঞ্জ উপজেলার কাজলশার ইউনিয়নের গোটারগ্রামের বাসিন্দা। তিনি গোটারগ্রাম পয়েন্টে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন। 

স্থানীয়রা জানান, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের কানাইঘাট সড়কের বাজার মাছুগ্রাম ব্রীজের পাশে মোটরসাইকেল আরোহী দেলোয়ার হোসেনকে বিপরীত দিক থেকে আসা একটি কোম্পানির গাড়ি চাপা দিলে গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত দেলোয়ারকে উদ্ধার করে দ্রæত সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ার সময় পথিমধ্যে সে মৃত্যুবরণ করে। এ সময় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে যায়। 

থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠাই। তবে পুলিশ পৌঁছার পূর্বে দুর্ঘটনায় গুরুতর আহত দেলোয়ারকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেলে নিয়ে যান। বর্তমানে তার লাশ সিওমেকে রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার