গোয়াইনঘাট সীমান্তে ১ কোটি ৩৭ লক্ষ টাকার চো রা ই পণ্য জব্দ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

গোয়াইনঘাট সীমান্তে ১ কোটি ৩৭ লক্ষ টাকার চো রা ই পণ্য জব্দ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০/০৯/২০২৪ ০৪:৪৩:০০ পূর্বাহ্ন

গোয়াইনঘাট সীমান্তে ১ কোটি ৩৭ লক্ষ টাকার চো রা ই পণ্য জব্দ

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি-৪৮ ব্যাটালিয়নের সদস্যরা। এসব মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৩৭ লক্ষ ৬০ হাজার ৬৯০ টাকা।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, চশমা, পোস্তদানা, চা পাতা, বডি লোশন, ক্রিমসহ বেশকিছু পণ্য।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি সূত্রে জানা যায়,গত রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা লামাপুঞ্জি নামক স্থানে অভিযান পরিচালনা করে  সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। এসময় আনুমানিক ১ কোটি ৩৭ লক্ষ ৬০ হাজার ৬৯০ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় স্কিন সাইন ক্রীম-১৩,৯৯৭ পিস, ভারতীয় চশমা-১৭,৭৬৬ পিস, ভারতীয় মুভ স্প্রে-৬৪৮ পিস, ভারতীয় জনসন ক্রীম-১,০৩৭ পিস, ভারতীয় হোয়াইট টন ক্রীম-১,৭১০ পিস, ভারতীয় কাতান শাড়ী-৫০ পিস, ভারতীয় পোস্তদানা-১৭৮ কেজি এবং ভারতীয় চা পাতা-২৪০ কেজি।

এ সময় মালামাল রেখে চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দ করা মালামাল কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস এ জমা দেওয়া হবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার