ভারতে পাচারে সিলেট সীমান্তে ১৭ বস্তা রসুন আটক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

ভারতে পাচারে সিলেট সীমান্তে ১৭ বস্তা রসুন আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৯/২০২৪ ০৮:০৫:১৭ পূর্বাহ্ন

ভারতে পাচারে সিলেট সীমান্তে ১৭ বস্তা রসুন আটক

ছবি: সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের নভাগী এলাকা থেকে ১৭ বস্তা বাংলাদেশী রসুন আটক করেছে কোম্পানীগঞ্জ  পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে ৩শ' ৪০ কেজি রসুন আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ থেকে কিছু চোরাকারবারিরা ছনবাড়ী ও শাহ আরেফিন টিলার সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচার করছে। এমন গোপনীয় সংবাদের ভিত্তিতে ১১ সেপ্টেম্বর রাত নভাগী এলাকায় অভিযান চালায়। এ সময় ১৭ বস্তা যা প্রতি বস্তায় ২০কেজি রসুন থাকে, মোট ৩’শ ৪০ কেজি বাংলাদেশী রসুন আটক করে কোম্পানীগঞ্জ থানাপুলিশের একটি দল। 

কোম্পানীগঞ্জ থানার এসআই সজীব দেব রায় জানান, বাংলাদেশি রসুন ভারতে পাচারকালীন ১৭ বস্তা রসুন আটক করা হয়েছে। তবে পাচারের সাথে জড়িত কাউকে  আটক করা যায়নি। এ ব্যাপারে  থানায় মামলা প্রক্রিয়াধীন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার