কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের ছাড় নেই: বিয়ানীবাজারে ওসি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের ছাড় নেই: বিয়ানীবাজারে ওসি

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৯/২০২৪ ০৯:২৩:৫১ পূর্বাহ্ন

কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের ছাড় নেই: বিয়ানীবাজারে ওসি

ছবি: নিজস্ব


সিলেটের বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অকিল উদ্দিন আহম্মদ বলেছেন, 'বিয়ানীবাজার থেকে চুরি, ডাকাতি, ছিনতাই, যৌন হয়রানি প্রতিরোধ, বাল্য বিবাহ রোধ এবং ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করছে। বিশেষ করে মাদকের আগ্রাসন, মাদক চোরাচালান ও কেনাবেচা এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম প্রতিরোধে জিরো টলারেন্স নীতি কার্যকর করা হবে। এক্ষেত্রে জিরো টলারেন্স ভূমিকা পালন করবে পুলিশ।'

তিনি বলেন, 'ফৌজদারী অপরাধ নিয়ন্ত্রনের পাশাপাশি জনগনকে সাথে নিয়ে মানবিক ও সৃজনশীল পুলিশীং কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

সিলেটের প্রবাসী অধ্যুষিত ও সীমান্তবর্তী উপজেলা বিয়ানীবাজারের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে বিট পুলিশিং কার্যক্রম সক্রিয় করার উদ্যোগ নিয়েছেন অফিসার ইনচার্জ (ওসি) অকিল উদ্দিন আহম্মদ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজারে অনুষ্ঠিত বিট পুলিশিং এবং জনসচেতনামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওসি অকিল উদ্দিন আহম্মদ সভায় গত ৫ আগস্ট সরকার পতনের পর থানা থেকে লুট হওয়া পুলিশের দুটি আগ্নেয়াস্ত্র ও ছয় শতাধিক গুলি উদ্ধারে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুতিউর রহমান তোতার সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন বৈরাগীবাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান স্বপন, বিয়ানীবাজার উপজেলা শ্রমিক দলের সভাপতি আলী হাসান, থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুর রহমান, কুড়ারবাজার ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিট অফিসার এসআই মোফাখখারুল ইসলাম, এসআই নাজমুল হক মামুন প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার