গোয়াইনঘাটে ইউপি সদস্যের বিরুদ্ধে যুবককে মারধরের অভিযোগ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

গোয়াইনঘাটে ইউপি সদস্যের বিরুদ্ধে যুবককে মারধরের অভিযোগ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২/০৯/২০২৪ ০৯:৫৬:৪২ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে ইউপি সদস্যের বিরুদ্ধে যুবককে মারধরের অভিযোগ

ফাইল ছবি


সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের খলিল আহমদ (৪৫) নামে এক যুবককে  মারধরের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে ঘোড়ামারা গ্রামের মুন্সিবাজার থেকে আসার পথে রাস্তার পাশে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত উমর আলী ঘোড়ামারা গ্রামের ৭ নং ওয়ার্ডের তোয়াকুল ইউনিয়ন পরিষদ সদস্য। আহত খলিল আহমদ ঘোড়ামারা গ্রামের মৃত জহির আলীর ছেলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। 

অভিযোগ সূত্রে জানা যায়,গত সোমবার রাত আনুমানিক ৮টার দিকে স্থানীয় মুন্সিবাজার থেকে বাড়ি ফিরার পথে ইউপির সদস্য ওমর আলী ও তার লোকেরা খলিল আহমদের উপর অতর্কিত হামলা চালায়।তাকে লোহার রড,লাইট ও চাকু দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে তাকে প্রাণে মারার চেষ্টা করে। তার সাথে থাকা বাটন মোবাইল ও নগদ ৩০ হাজার টাকা হামলাকারীরা ছিনিয়ে নিয়ে যায়।

তার চিৎকার শুনে স্হানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।এ সময় হামলা কারীরা পালিয়ে যায়।

হামলার শিকার খলিল বলেন, ‘মেম্বার ওমর আলী আমাকে একটি টিউবওয়েল দিবেন বলে আমার কাছ থেকে নগদ ১০ হাজার টাকা নিয়েছে। আরো টাকা দিতে চাওয়ায় আমি অপারগতা স্বীকার করে আমার দশ হাজার টাকা ফেরত চাওয়ায় আমার উপর রাতের আঁধারে সে ও তার লোকেরা হামলা করে।

এ বিষয়ে সাবেক ওয়ার্ড সদস্য আব্দুল মুতলিব বলেন,দূর থেকে একজন মানুষের চিৎকার শুনে আমরা চারিদিক থেকে এগিয়ে এসে তাকে আহত অবস্থায় দেখতে পাই। কি হয়েছে জিজ্ঞেস করলে সে বলে ওমর আলী মেম্বার ও তার লোকেরা তার উপর হামলা করেছে।তখন আমরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাই।

জানতে চাইলে অভিযুক্ত ওয়ার্ড সদস্য উমর আলী বলেন,মোবাইল ফোনে আমি তার উপর হামলার খবর পেয়েছি।এখানে আমার কোন সম্পৃক্ততা নেই।কে বা কারা হামলা করেছে তাও বলতে পারিনা।টিউবেল দিতে টাকা নেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করে বলেন আমি কখনো কারো কাছ থেকে কোন টাকা নেই না।

সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই সালেহ আহমদ বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আজ ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেছেন।তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার