বিশ্বনাথ প্রেসক্লাবে নতুন সদস্য হলেন যে ৫ জন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

বিশ্বনাথ প্রেসক্লাবে নতুন সদস্য হলেন যে ৫ জন

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৯/২০২৪ ০৩:১৬:৪৬ পূর্বাহ্ন

বিশ্বনাথ প্রেসক্লাবে নতুন সদস্য হলেন যে ৫ জন

ছবি : নিজস্ব


বিশ্বনাথ প্রেসক্লাবে এ বৎসর ৫ জন নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিশ্বনাথ প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যকরী পরিষদের এক সভায় এ অনুমোদন প্রদান করা হয়।

গত ৩০ আগস্ট বিশ্বনাথ প্রেসক্লাবের ৪২ তম বার্ষিক সাধারণ সভায় বিশ্বনাথ প্রেসক্লাবের প্রাথমিক সদস্য পদের জন্য অসংখ্য আবেদন এর মধ্যে ক্লাবের গঠনতন্ত্র মোতাবেক এবং বিভিন্ন যাচাই বাছাই করে ৫(পাঁচ) জনকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিশ্বনাথ প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের এর সভাপতিত্বে কার্যকরী পরিষদের সভায় প্রাথমিক বাছাইয়ে মনোনীত ৫ জন সদস্যদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়।

এরপর ক্লাবের সভাপতি ও  কার্যকরী পরিষদ সদস্য এবং বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মোঃ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু ও সাধারণ সম্পাদক শিপন আহমদ এবং কোষাধ্যক্ষ মোঃ জামাল মিয়া নতুন  সদস্যদের স্বাগত জানিয়ে প্রত্যেকেই ক্লাবের ইতিহাস, নানান কার্যক্রম তাদের সামনে তুলে ধরেন এবং   দিক নির্দেশনা মূলক বিভিন্ন বক্তব্য রাখেন। প্রেসক্লাবের নতুন সদস্যরা হলেন- আব্দুস সালাম মুন্না, দৈনিক মুক্ত খবর ও দৈনিক সিলেট’র প্রতিনিধি সমুজ আলী সায়মন, দৈনিক এশিয়া বাণীর প্রতিনিধি ও আলোচিত বিশ্বনাথ ডটকম এর সম্পাদক ও প্রকাশক সুজিত দেব, দৈনিক ইনফো বাংলার প্রতিনিধি ফারুক আহমদ ও মাসিক বিশ্বনাথ ডাইজেস্টের প্রতিনিধি মাজহারুল ইসলাম সাব্বির।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার