বুয়েটের উপ-উপাচার্য হলেন সিলেটের আব্দুল হাসিব চৌধুরী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

বুয়েটের উপ-উপাচার্য হলেন সিলেটের আব্দুল হাসিব চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৯/২০২৪ ০৪:৩৫:৩৪ পূর্বাহ্ন

বুয়েটের উপ-উপাচার্য হলেন সিলেটের আব্দুল হাসিব চৌধুরী

ছবি: সংগৃহীত


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এর উপ-উপাচার্য (প্রো-ভিসি) পদে নিয়োগ পেয়েছেন সিলেটের জকিগঞ্জ উপজেলার অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী।  বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়। এতে সই করেন উপসচিব মোছা. রোখছানা বেগম।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বাংলাদেশ প্রৌকৌশল বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরীকে প্রো-ভাইস-চ্যান্সেলর পদে তার যোগদানের তারিখ থেকে নিয়োগ করা হলো।

আব্দুল হাসিব সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল গ্রামের চৌধুরী পাড়ার মৃত আব্দুল মুকিত চৌধুরীর ছেলে।

তিনি সিলেট সরকারি পাইলট স্কুল থেকে মাধ্যমিক ও মুরারিচাদ (এম.সি) কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করে। সেখানেই ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক বিভাগে শিক্ষক হিসেবে যুক্ত হন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার