সিলেটে নিখোঁজ জিয়াদকে খুঁজছে পরিবার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

সিলেটে নিখোঁজ জিয়াদকে খুঁজছে পরিবার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৯/২০২৪ ০৪:৪০:৪৩ পূর্বাহ্ন

সিলেটে নিখোঁজ  জিয়াদকে খুঁজছে পরিবার

ছবি: সংগৃহীত


সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়ন এলাকা থেকে নিখোঁজ কিশোরকে খুঁজছে তার পরিবার। ১৬ বছর বয়সী কিশোরের নাম আব্দুল্লাহ আহমদ জিয়াদ। পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল করতে না পেরে গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সে বাড়ি থেকে বের হয়ে যায়।

নিখোঁজ কিশোরের বাবা কার্ডিয়াক অ্যানাস্থেসিওলজিস্ট ডা. বাবর তালুকদার এবং তার মা গাইনোকোলজিস্ট ডা. জান্নাতুল ফেরদৌস।

কিশোরের মামা লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী চট্টগ্রাম অঞ্চলের বিজিবি ৮-এর অধিনায়ক ছিলেন। কয়েকদিন আগে তিনি বদলি হয়েছেন।

চট্টগ্রাম অঞ্চলের বিজিবি ৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শফিকুর রহমান  বলেন, নিখোঁজ কিশোরকে গতকাল (বৃহস্পতিবার) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় দেখা গেছে। ওইসময় পরিবারের সঙ্গে যোগাযোগের এক ফাঁকে কৌশলে জিয়াদ পালিয়ে যায়। তাকে পাওয়া গেলে ০১৭৬৯০০৫১২৭- এই নম্বরে যোগাযোগের অনুরোধ করেছে পরিবার।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার