ছবি: নিজস্ব
সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলাধীন রাণাপিং শেফা মঞ্জিল জামে মসজিদের ইমাম ও খতিব মাও. মুহিব্বুল হক খুৎবা চলাকালীন সময়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
খোঁজ নিয়ে জানাযায় আজ শুক্রবার শেফা মঞ্জিল জামে মসজিদের তিনি শেষ খুৎবা ও নামাজ পড়ানোর জন্য খুৎবা শুরু করেন দ্বিতীয় খুৎবা পড়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথেই তিনি ইন্তেকাল করেন। এই জামে মসজিদে ১০ বছর থেকেই ইমামতি করছেন তিনি।
এদিকে শারীরিক অবস্থা ভালো না হওয়ায় আজ মসজিদ থেকে অব্যাহতি নেওয়ার জন্য গিয়েছিলেন। জুম্মা পরে রাজকীয়ভাবে বিদায় দিবেন এলাকাবাসী। এর আগেই খুৎবা চলাকালীন অবস্থায় ইন্তেকাল করেন।
মাও. মুহিব্বুল হক রাজাগঞ্জ ইউনিয়নের লালারচক গ্রামের কৃতিসন্তান। মরহুমের নামাজে জানাযা আজ রাত ৯ ঘটিকার সময় ইমদাদুল উলুম মাদ্রাসা রাজাগঞ্জ মাঠে অনুষ্ঠিত হবে।
জৈন্তাবার্তা / মনোয়ার




