তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের নবীন বরন অনুষ্ঠান সম্পন্ন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের নবীন বরন অনুষ্ঠান সম্পন্ন

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৯/২০২৪ ১০:১০:১৩ পূর্বাহ্ন

তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের নবীন বরন অনুষ্ঠান সম্পন্ন

ছবি: নিজস্ব


ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম শাখার সভাপতি নজরুল ইসলাম বলেছেন, ইসলামী সমাজ প্রতিষ্ঠায় সাধারণ শিক্ষার্থীদের কাছে ছাত্রশিবিরের দাওয়াত পৌঁছাতে হবে। ইসলাম বিশ্ব মানবতার মুক্তির জন্য সারা দুনিয়ার মজলুম মানুষের সাথে কাজ করছে। ১৯৭৭ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশে ইসলামী সমাজ বিনির্মানে ছাত্রশিবির কাজ করছে। আমরা সকল ছাত্রসমাজকে ইসলামের সুমহান ছায়াতলে আসার আহবান করছি। 

তিনি আজ (১৩ সেপ্টেম্বর) শুক্রবার সকাল ১১টায় ওসমানীনগর উপজেলার তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। 

ওসমানীনগর উপজেলা উত্তর শাখা শিবিরের সভাপতি লতিফুর রহমান এর সভাপতিত্বে ও তাজপুর ডিগ্রী কলেজ সভাপতি তোফায়েল আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি আনহার আহমদ, সিলেট জেলা পশ্চিম শাখার কলেজ ও প্রকাশনা সম্পাদক আহমদ আমিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা উত্তর শাখা শিবিরের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান ফাহিম, তাজপুর ইউনিয়ন সভাপতি মাহিন আহমদ, উমরপুর ইউনিয়ন সভাপতি খায়রুল হান্নান তারেক, উসমানপুর ইউনিয়ন সভাপতি সাইফুর রহমান নাঈম। উপস্থিত ছিলেন,  ছাত্রনেতা তানভীর হুসেন আদিল, রকিবুল ইসলাম, মাহিম আহমদ,সিদ্দিকুর রহমান প্রমূখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার