ওসমানীনগরে আ গু নে পুড়ে পাঁচ লক্ষ টাকার গবাদি পশু পুড়ে ছাই
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

ওসমানীনগরে আ গু নে পুড়ে পাঁচ লক্ষ টাকার গবাদি পশু পুড়ে ছাই

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৯/২০২৪ ০৪:৪০:৫৯ পূর্বাহ্ন

ওসমানীনগরে আ গু নে পুড়ে পাঁচ লক্ষ টাকার গবাদি পশু পুড়ে ছাই

ছবি: নিজস্ব


সিলেটের ওসমানীনগরে গোয়াল ঘরে আগুন লেগে একই পরিবারের  ৯টি গবাদিপশু পুড়ে মারা গেছে। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার উপজেলার সাদিপুর ইউনিয়নের লামাগাভুরটিকি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার সাদিপুর ইউনিয়নের লামাগাভুরটিকি গ্রামের নির্মল সুত্রধরের গোয়ালঘর সন্ধ্যায় প্রতিদিনের মতো বন্ধ করে ঘুমিয়ে পরেন। রাত ৩ টার দিকে হঠাৎ গোয়াল ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এসময় তার গোয়াল ঘরে থাকা ৯ টি গবাদি-পশু ৭টি গরু ও ২ ভেড়া পুড়ে মারা যায়।

খবর পেয়ে শনিবার সকাল ১২ টার দিকে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার ইনচার্জ মো: অপু মিয়া,ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক, উপজেলা প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা ,উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিসের কর্মকর্তা সহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এ বিষয়ে বাড়ির মালিক নির্মল সুত্রধর বলেন,আমি অনেক কষ্ট করে গরুগুলোকে লালন পালন করেছি। গো খাদ্যের চড়া মূল্য থাকার পরও কিছুটা লাভের আশায় গরুগুলোকে লালন পালন করেছি। আমার কোনো শত্রু নেই।কিভাবে যে কি হলো কিছু বুঝতে পারছি না। কিন্তু গত রাতেই অগ্নিকাণ্ডে আমার ৭টি গরু ও ২টি ভেড়া অগ্নিকান্ডে পুড়ে মারা যায় এতে আমার প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

ওসমানীনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার ইনচার্জ মো: অপু মিয়া বলেন,এখানে বিদ্যুৎতের একটি লাইন থাকার কারণে আমরা ধারনা করছি অগ্নিকান্ডটি বৈদ্যুতিক শটসার্কিট থেকে হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক নির্ধারণ করা হচ্ছে চার থেকে সাড়ে চার লক্ষ টাকা। 

ওসমানীনগর থানার অফিস ইনচার্জ রাশেদুল হক বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে ঘটনাটি ঘটতে পারে। তবে ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার