গোয়াইনঘাটে রোপা আমন ধানের পাতা হলুদে কৃষি অফিসের নির্দেশনা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

গোয়াইনঘাটে রোপা আমন ধানের পাতা হলুদে কৃষি অফিসের নির্দেশনা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৪/০৯/২০২৪ ০৬:৩৪:৫৬ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে রোপা আমন ধানের পাতা হলুদে কৃষি অফিসের নির্দেশনা

ছবি: নিজস্ব


গোয়াাইনঘাটে রোপা আমনের খেতে কিছু কিছু জায়গায় বিভিন্ন জাতের ধানের পাতা হলুদ হয়ে যাচ্ছে। সম্প্রতি উপজেলার মাঠ পরিদর্শনে এমন চিত্র দেখা গেছে। এ নিয়ে কৃষকদের মধ্যে কিছুটা দুশ্চিন্তা দেখা যাচ্ছে।

কৃষি অফিস সূত্রে জানা যায়,পানির অভাবে পটাশিয়াম, সালফার গ্রহণ করতে পারেনি ধান গাছ। এ কারণে পাতার রঙ বদলে সবুজ থেকে হলুদ হয়ে গেছে। এজন্য মাটিতে উচ্চমাত্রায় পটাশ ও ফসফরাস এবং স্বল্পমাত্রায় সালফারের ঘাটতি রয়েছে। বর্তমানে মাঠে দন্ডায়মান রোপা আমন ধানের জমি সরেজমিন পরিদর্শন করে, বিভিন্ন মাঠে সালফারের ব্যাপক ঘাটতি পরিলক্ষিত হচ্ছে। ধান গাছের কচি পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে পুরো গাছটিই হলুদ হয়ে যাচ্ছে। 

উপজেলার কয়েকটি এলাকার বিভিন্ন মাঠে মনে হয় পাকা ধানের সোনালি রঙ ধরেছে। কিন্তু ভালোভাবে দেখলে বোঝা যায় ফ্যাকাসে বিবর্ণ ধানের পাতা।কোনো কোনো স্থানে পাতা সাদা হয়ে নষ্ট হয়ে গেছে ধান গাছ।কৃষকরা জানান ধানের গাছপ এখনো থোর আসেনি। থোর আসার সময় এসেছে আসেনি এ সময়ে ধানের পাতা সবুজ থাকারই কথা।এতে তারা কিছুটা উদ্বিগ্ন। 

উপজেলা কৃষি কর্মকর্তা জানান,এমতাবস্থায় এই সমস্যা দূর করার জন্য, ১৬ লিটার পানিতে ১০০ গ্রাম থিয়োভিট ৮০ ডাব্লিউ জি/কুমুলাস ডি এফ/গেইভেট ৮০ ডি এফ ও ১০০ গ্রাম এম ও পি সার এবং ৩০ গ্রাম জিংক সালফেট সার ভালভাবে মিশিয়ে ৮ শতক জায়গায় স্প্রে করতে হবে। দুই থেকে তিন বার স্প্রে করলেই এই সমস্যাটি সমাধান হবে যাবে। ভবিষ্যতে ধান চাষাবাদে জমি তৈরির সময় নন ইউরিয়া সারের প্রয়োগ নিশ্চিত করতে হবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার