জৈন্তাপুরে ৩ লক্ষাধিক টাকাসহ বিদেশি ম দ উদ্ধার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

জৈন্তাপুরে ৩ লক্ষাধিক টাকাসহ বিদেশি ম দ উদ্ধার

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৯/২০২৪ ০১:২৪:৪৭ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ৩ লক্ষাধিক টাকাসহ বিদেশি ম দ উদ্ধার


সিলেটের জৈন্তাপুর উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় নগদ টাকা ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি এলাকা সংলগ্ন শ্রীপুর চা-বাগান এলাকায় অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ইনফ্রেন্টি রেজিমেন্টের (২৭ বীর ইউনিট) সেকেন্ড লেফটেন্যান্ট মোস্তাফিজুর রহমান ও জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক আশরাফুল আলমের নেতৃত্বে বাগানের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ উদ্ধার যৌথ বাহিনী। এ সময় ব্যাগে থাকা নগদ ৩ লক্ষ ১৬ হাজার টাকা ও ১৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম। তিনি জানান, উক্ত অভিযানে সেনাবাহিনীর উপস্থিতিতে পুলিশ অর্থ ও বিদেশি মদ জব্দ করেছে। বিষয়টি তদন্তাধীন।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা