কোস্টারিকাকে 'সেভেন আপ' খাওয়ালো আর্জেন্টিনা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

কোস্টারিকাকে 'সেভেন আপ' খাওয়ালো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮/১১/২০২৬ ১২:৫৬:২৬ অপরাহ্ন

কোস্টারিকাকে 'সেভেন আপ' খাওয়ালো আর্জেন্টিনা

ছবি : সংগৃহীত


বছরের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে আর্জেন্টিনা। কোস্টারিকাকে গোলবন্যায় ভাসিয়ে ৭–০ ব্যবধানের বিশাল জয় নিয়ে বছর শেষ করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

বাংলাদেশ সময় আজ ভোরে আর্জেন্টিনার কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্তএকক আধিপত্য বজায় রাখে আলবিসেলেস্তেরা। ম্যাচে জোড়া গোল করেছেন নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও উদীয়মান তারকাফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। এছাড়া বাকি গোলটি এসেছে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের পা থেকে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা বিশ্বচ্যাম্পিয়নরা প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয়। ম্যাচেরঅষ্টম মিনিটে নিকো পাজের দুর্দান্ত গোলে প্রথমবার এগিয়ে যায় স্বাগতিকেরা।

এরপর ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। ঠিক তিন মিনিট পর, অর্থাৎ ৩৮ মিনিটে নিজের দ্বিতীয় ওদলের তৃতীয় গোল করে ব্যবধান ৩–০ করেন নিকো পাজ। বিরতিতে যাওয়ার ঠিক আগে ৪৩ মিনিটে আলভারেজও নিজের দ্বিতীয়গোল করলে ৪–০ ব্যবধানের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা।

বিরতির পর মাঠে নেমেও আর্জেন্টিনার গোলক্ষুধা বিন্দুমাত্র কমেনি। আক্রমণের ধারা বজায় রেখে দ্বিতীয়ার্ধেও একের পর এক গোলআদায় করে নেয় তারা। ম্যাচের ৪৮ মিনিটে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর নিখুঁত শটে স্কোরলাইন ৫-০ তে রূপ নেয়।

এরপর ৭৮ মিনিটে মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার দলের ষষ্ঠ গোলটি করেন। আর ম্যাচের অন্তিম মুহূর্তে, ৮৮ মিনিটেনিজের দ্বিতীয় এবং দলের সপ্তম গোল করে ৭-০ গোলের বিশাল জয় নিশ্চিত করেন মাস্তানতুয়োনো।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা