১৩ বছর পর প্রবাসী তাহির আলী হ ত্যা র বিচারের দাবিতে বিশ্বনাথে মানববন্ধন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

১৩ বছর পর প্রবাসী তাহির আলী হ ত্যা র বিচারের দাবিতে বিশ্বনাথে মানববন্ধন

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৯/২০২৪ ০৬:০২:৫৮ পূর্বাহ্ন

১৩ বছর পর প্রবাসী তাহির আলী হ ত্যা র বিচারের দাবিতে বিশ্বনাথে মানববন্ধন

ছবি: নিজস্ব


বিশ্বনাথ সরকারি কলেজের প্রতিষ্ঠাকালীন  সদস্য শেখ তাহির আলী শাহ্ কে ২০১১ সালের ২৫ জুন নির্মম ভাবে হত্যা করায় হত্যাকারীদের বিচারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

১৫ সেপ্টেম্বর রবিবার দুপুরে বাসীয়া ব্রিজে বিশ্বনাথ সরকারি কলেজের ডিগ্রী ১ম বর্ষের ছাত্র মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সেবুল আহমেদের পরিচালনায় হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি কলেজের শিক্ষার্থী শারমিন বেগম, সুমাইয়া বেগম,জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী আবু হুরায়রা, আনোয়ার পাশা,জামেয়া মোহাম্মদিয়া মাদ্রাসার শিক্ষার্থী তানভীর আহমদ,ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী নাদিয়া আক্তার তান্নি ও সাজু আহমদ। 

২০১১ সালের ২৫ জুন রাতে পৌর শহরের নিজ বাড়িতে দুর্বৃত্তদের হামলায় নিহত হন যুক্তরাজ্য প্রবাসী ও বিশ্বনাথ সরকারি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য শেখ তাহির আলী শাহ। এ সময় তার ছেলে শেখ আজাদও গুরুতর আহত হন।

মানববন্ধন শেষে  সুষ্ট ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনতে বিশ্বনাথ উপজেলা নির্বাহী  কর্মকর্তা ও বিশ্বনাথ থানা বরারর স্বারক লিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

এ সময় বিশ্বনাথ সরকারি কলেজ,জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা,বিশ্বনাথ,জামেয়া মোহাম্মদিয়া আরাবিয়া,বিশ্বনাথ, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ,বিশ্বনাথ সহ অন্যান্য স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার