জৈন্তাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

জৈন্তাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৯/২০২৪ ০৬:২৮:৩৫ পূর্বাহ্ন

 জৈন্তাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং

ছবি: নিজস্ব


জৈন্তাপুর উপজেলা সদরে বাজার,কাঁচাপন্য, তরিতরকারি, মাছ মাংসের দাম সহনীয় ও স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে বাজার মনিটরিং এ আসেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী। 

এদিন সাপ্তাহিক হাঁট বার হওয়ায় জৈন্তাপুর উপজেলা সদরের পূর্ববাজারে তিনি মনিটরিং করেন। এ সময় তিনি কাঁচা পন্যের দোকান, মাছের বাজার, ডিম,মুরগী ও গরুর মাংসের বাজার পরিদর্শন করেন।

পরে একে একে বিভিন্ন মুদি ও ভোগ্য পন্যের দোকানে মনিটরিং করেন। এ সময় যে সকল দোকান গুলোতে নিত্যপন্যের দামের মূল্য তালিকা টাঙানো হয় নাই তাদের সতর্ক করে দেন। সেই সাথে প্রতিটি দোকানে পন্যের ক্রয় মূল্যের রিসিট সংরক্ষণ করার জন্য তাগিদ দেন।

এ সময় বাজার মনিটরিং কালে আরো উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, সিনিয়র মৎস কর্মকর্তা অলিউর রহমান ও জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক শামসুল আরেফিন জিহাদ সহ পুলিশের টিম ও পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সোলেমান মিয়া সহ অন্যান্যরা।

এ সময় এসিল্যান্ড মিজ ফারজানা আক্তার লাবনী বলেন, নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য ও বাজার ব্যবস্হা স্থিতিশীল রাখতে মনিটরিং কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে। আজ প্রথম দিনে সকল ব্যবসায়ীদের দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। সেই সাথে এই সকল নির্দেশনা বাস্তবায়নে স্হানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ী কমিটিদের দায়িত্ব প্রদান করা হয়েছে বলে তিনি জানান।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার