জৈন্তাপুরে লাল শাপলা বিলে অবৈধভাবে মৎস্য শিকার: প্রশাসনের অ*ভিযান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

জৈন্তাপুরে লাল শাপলা বিলে অবৈধভাবে মৎস্য শিকার: প্রশাসনের অ*ভিযান

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৯/২০২৪ ০৭:০৪:৫৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে লাল শাপলা বিলে অবৈধভাবে মৎস্য শিকার: প্রশাসনের অ*ভিযান

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুরের অন্যতম পর্যটন স্পট ও দর্শনার্থীদের নিকট ব্যাপক জনপ্রিয় ডিবির হাওড় লাল শাপলাবিলে অবৈধভাবে মৎস্য সম্পদ শিকারের বিরুদ্ধে অভিযান চালায় প্রশাসন।

রবিবার ( ১৫ সেপ্টেম্বর)  বিকাল ৪টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় আয়োজিত এই অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি)  মিজ ফারজানা আক্তার লাবনী। 

স্হানীয়দের মাঝে মৎস্য আইন মেনে চলতে উদ্বুদ্ধকরণ,  খাল বিল ও হাওড়ে দেশীয় প্রজাতির মাছ রক্ষার অংশ হিসেবে পরিচালিত এই অভিযানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, জৈন্তাপুর ভুমি অফিসের সিও মোঃ ইকরামুল করিম, জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক শামসুল আরেফিন জিহাদ সহ পুলিশের টিম ও জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মইনুল মুরসালিন রুহেল সহ অন্যান্যরা।

পরে লাল শাপলা বিলের বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে পেতে রাখা ১০টি কারেন্ট জাল ও ২১টি ছোট বড় মাছ ধরার ফাঁদ জব্দ করা হয়। অভিযান শেষে জব্দ করা কারেন্ট জাল ও ফাঁদগুলোকে বিলের সন্নিকটে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। 

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি মিজ ফারজানা আক্তার লাবনী বলেন, লাল শাপলা বিল জৈন্তাপুর উপজেলার সৌন্দর্য ও সারা দেশের ভ্রমন পিপাসু মানুষদের নিকট পরিচিত। এই বিলে সব গুলো পয়েন্টে মৎস্য সম্পদ ও বিলের সৌন্দর্য রক্ষার যে বিধিমালা রয়েছে তা সকলকে মেনে চলতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার