গোয়াইনঘাটে প্রকৃতিপ্রেমীদের হাতছানি দিচ্ছে লাল শাপলার সৌন্দর্য
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

গোয়াইনঘাটে প্রকৃতিপ্রেমীদের হাতছানি দিচ্ছে লাল শাপলার সৌন্দর্য

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬/০৯/২০২৪ ০১:২৮:০১ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে প্রকৃতিপ্রেমীদের হাতছানি দিচ্ছে লাল শাপলার সৌন্দর্য

ছবি নিজস্ব


ভিন্ন ভিন্ন ঋতুতে বাংলার প্রকৃতিও সাজে নতুন নতুন রূপে। এর মধ্যে বর্ষাকালে প্রকৃতি যেন নবযৌবন ফিরে পায়। সবুজ পাতায় ছেয়ে যায় বৃক্ষরাজি। বিশেষ করে বর্ষাকালে জলজ উদ্ভিদ প্রাণ ফিরে পায়। শাপলা, শালুক, কচুরিপানা আর পদ্মফুলে সজ্জিত হয় পুকুর, ডোবা, খাল-বিল আর নদী। ষড়ঋতুর দেশ বাংলাদেশের প্রকৃতিতে এখন শরৎ ঋতু। আর এই সময়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পুকুরে ও খালে-বিলে ফুটতে শুরু করেছে লাল শাপলা। লাল শাপলা ফুল যেন হাতছানি দিয়ে নিজের আগমন জানান দিচ্ছে সৌন্দর্য পিপাসুদের।

সাধারণত বর্ষা মৌসুমে খাল, বিল, ঝিল, দিঘি, নালা ও পুকুরে এমনকি জলাশয়ে প্রাকৃতিকভাবেই জন্মায় শাপলা। বাংলাদেশের জাতীয় ফুলের রঙ সাদা হলেও প্রকৃতিপ্রেমীদের কাছে লাল শাপলা ফুলের আকর্ষণ বেশি। লাল রঙের শাপলা ফুল দেখলে মন ও চোখ জুড়িয়ে যায়। এমন অপরূপ দৃশ্য ভ্রমণপিপাসুদের মুগ্ধ করে।

শরৎ ঋতুতে নিজের সৌন্দর্য ও শুভ্রতার প্রতীক নিয়ে হাজির হয় লাল শাপলা। প্রকৃতিতে নিজের রূপ-বৈচিত্র অকাতরে বিলিয়ে দেয় ফুটে থাকা এ জলজ ফুল। লাল শাপলার উপস্থিতিতে প্রকৃতিপ্রেমীদের পদচারনায় প্রাণ সঞ্চার হয় বাংলার সবুজ প্রকৃতিতে। শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা, নিচে স্বচ্ছ জলের ওপর সবুজের ফাঁকে থরে থরে ফুটে থাকে লাল শাপলা। সবকিছু মিলিয়ে প্রকৃতি ভিন্ন এক রূপে সাজে, এ যেন রঙ-তুলির আঁচড়। ভোরের সূর্যের আলোয় লাল শাপলার হাসিতে মুগ্ধ হযন প্রকৃতপ্রেমীরা।

গোয়াইনঘাট উপজেলার খাল-বিল, পুকুর-জলাশয়ে ফুটেছে শাপলা ফুল। শীতের সময়েও উপজেলার বিভিন্ন হাওরে দেখা মেলে শাপলা ফুলের। সাদা শাপলার পাশাপাশি শরতের এই সময়ে বেশি দেখা যায় লাল শাপলা। শাপলার সৌন্দর্য উপভোগ করার সবচেয়ে উপযুক্ত সময় ভোরবেলা।

প্রায় বছরের সব সময় শাপলা ফুটতে দেখা যায়। তবে বর্ষা ও শরৎ এই উদ্ভিদ জন্মানোর শ্রেষ্ঠ সময়।

বর্ষার শুরুতে শাপলার জন্ম হলেও হেমন্তের শিশির ভেজা রোদমাখা সকালের জলাশয়ে চোখ পড়লে রং-বেরঙের শাপলার বাহারী রূপ দেখে চোখ জুড়ায়। হেমন্তের শিশির ভেজা ভোরে চোখে ঘুম ঘুম ভাব নিয়ে লাল শাপলার খোঁজে ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা। ছবির মতো সাজানো লাল শাপলার হৃদয়কাড়া দৃশ্য দুরন্ত শৈশবকে শাপলা ফুলের সৌরভ বিমোহিত করে। নয়নাভিরাম এমন দৃশ্য গ্রামীণ জীবনে ডেকে আনে একটু প্রশান্তি।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার