জৈন্তাপুরে ময়লার ভাগাড়কে ফুল বাগানে রূপান্তরের কাজ শুরু
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

জৈন্তাপুরে ময়লার ভাগাড়কে ফুল বাগানে রূপান্তরের কাজ শুরু

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৯/২০২৪ ০৩:৩১:২২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ময়লার ভাগাড়কে ফুল বাগানে রূপান্তরের কাজ শুরু

ছবি: নিজস্ব


জৈন্তাপুরে সকল জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হলো ময়লার ভাগাড়কে ফুল বাগানে রূপান্তরের কাজ। গত ১৫ সেপ্টেম্বর হতে জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে জৈন্তা রাজবাড়ী মেগালিথ ধ্বংসাস্হাপনার নিচে বছর ধরে জমে থাকা ময়লার ভাগাড় পরিস্কারের কাজ শুরু করা হয়। 

জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্হানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে এই মহতি কাজের উদ্যোগ গ্রহন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। গত সপ্তাহে এক বিবৃতিতে তিনি বলে ছিলেন চলতি সেপ্টেম্বর মাসের পনের তারিখ থেকে তিনি এই ময়লার ভাগাড়কে নান্দনিক ফুলের বাগান করার কাজ শুরু করবেন। এরই ধারাবাহিকতায় যথা সময়ে কাজ শুরু করা হলো। 

এদিকে ময়লার ভাগাড় অবসারণের কাজ শুরু হওয়ায় স্হানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি দেখা দিয়েছে। উক্তো কাজের মূল তদারকির দায়িত্বে থাকা স্হানীয় ইউপি সদস্য হুমায়ুন কবির খান বলেন, ইউএনও মহোদয়ের উদ্যোগে এই কাজ বাস্তবায়িত হচ্ছে। এখানে শুধু ময়লা অপসারণ নয় বরং মেঘালিথ স্হাপনা পরিস্কার ও পাশ্ববর্তী ড্রেনের সংস্কার সহ নানা প্রকল্প হাতে নেয়া হয়েছে।তিনি বলেন প্রকল্পের কাজ শেষ হলে উক্তো জায়গায় অবকাশ যাবনের জন্য সুষ্ঠু একটি পরিবেশের সৃষ্টি হবে।এ জন্য তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানান। 

এ বিষয়ে ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়াকে ধন্যবাদ জানিয়ে বলেন , এটা মানুষের ও স্হানীয় প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের দীর্ঘদিনের দাবী। তিনি বলেন এখন থেকে এই জায়গায় আর ময়লা আবর্জনা ফেলা যাবে না। তাই ইউএনও মহোদয় ও সংশ্লিষ্টদের সাথে পরামর্শ করে উপজেলা সদরের অদূরে চন্দ্রা বিলে ময়লা আবর্জনা ফেলার স্হান নির্ধারণ করা হয়েছে।

সোমবার সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে কাজের অগ্রগতি  পরিদর্শনে আসেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। এ সময় তিনি সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে বলেন, এখানে শুধু ময়লার ভাগাড় অপসারণ করা নয় বরং একটি নান্দনিক ফুলের বাগান করা হবে।পাশাপাশি পাশ্ববর্তী ড্রেনের উপর স্লাব বসানো এবং স্কুলের দেয়ালে নানন্দিক চিত্রকর্ম আঁকা হবে। সেই সাথে রাজবাড়ীর স্হাপনার পাশে কয়েকটি সাইনবোর্ড লাগানো হবে যাতে জৈন্তা রাজ্যের ইতিহাস লিপিবদ্ধ থাকবে। এই পুরো প্রকল্পটি আগামী ১লা অক্টোবরের মধ্যে কাজ শেষে উদ্বোধন করা আশাবাদব্যাক্ত করেন তিনি।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী