টরেন্টোতে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিয়ানীবাজার স্পোর্টস ক্লাব
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

টরেন্টোতে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিয়ানীবাজার স্পোর্টস ক্লাব

শহিদুল ইসলাম সাজু, বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৯/২০২৪ ০৬:১৪:২১ পূর্বাহ্ন

টরেন্টোতে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিয়ানীবাজার স্পোর্টস ক্লাব

ছবি: নিজস্ব


জালালাবাদ অ্যাসোসিয়েশন টরন্টো গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৪ এর ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বিয়ানীবাজার স্পোর্টস ক্লাব টরেন্টো। গত ১৫ সেপ্টেম্বর টরেন্টোর বাংলাদেশি অধ্যুষিত এলাকা ডেনফর্থের ডেন্টোনিয়া পার্কে নর্থ আমেরিকার ৮টি দলের মাধ্যমে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় বিয়ানীবাজারীদের এই ক্লাবটি।

সিলেট জেলা দলের সাবেক অধিনায়ক সাদ্দাম এবং সহ অধিনায়ক রাব্বানীর নেতৃত্বে পাঁচ ম্যাচেই কোন গোল হজম করেনি বিয়ানীবাজার স্পোর্টস ক্লাব। সর্বশেষ ফাইনালে অপরাজিত থেকে শক্তিশালী সোলজার্সকে পেনাল্টি শুটে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ক্লাবটি।

সাদ্দাম-রাব্বানী নেতৃত্বাধীন বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবের হয়ে মাঠে ছিলেন ইকবাল, মুর্শেদ, আবু তালেব, সাকিল, রাফিউল, তাজিন, সামি, সরোয়ার ও মেহরাব। খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাচ সেরা পুরস্কার পান বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবের গোলকিপার সরোয়ার এবং টুর্নামেন্ট সেরার পুরস্কার পান একই দলের সাকিল।

বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবের ডিরেক্টর আরাফাত বকশী সুমন ও ফুজেল আহমেদ, ম্যানেজার সাইদুর রহমান সায়েম ও মাহিন মো. শাহরিয়ার এর সার্বিক তত্বাবধানে হাজারো বিয়ানীবাজারী প্রবাসীবৃন্দ উপস্থিত থেকে এই জয় উপভোগ করেন। বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবের স্পনসর ছিল মারুফ শরিফের ব্যবসায়িক প্রতিষ্ঠান উনদাল রেস্টুরেন্ট।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী