বিয়ানীবাজার জামেয়ায় সীরাতুন্নবী (সা.) মাহফিল ও পুরস্কার বিতরণী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

বিয়ানীবাজার জামেয়ায় সীরাতুন্নবী (সা.) মাহফিল ও পুরস্কার বিতরণী

শহিদুল ইসলাম সাজু, বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৯/২০২৪ ০৬:৩৪:৪৬ পূর্বাহ্ন

বিয়ানীবাজার জামেয়ায় সীরাতুন্নবী (সা.) মাহফিল ও পুরস্কার বিতরণী

ছবি: নিজস্ব


মাহে রবিউল আউয়াল উপলক্ষে সিলেটের বিয়ানীবাজার জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল, বার্ষিক তামাদ্দুনিক সপ্তাহের পুরস্কার বিতরণ ও নাতে রাসূল পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে বর্ণাঢ্য এ আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন। 

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, বিশ্ব মানবতার জন্য রহমত হিসেবে আল্লাহ তায়ালা রাসূল (সা:) কে পাঠিয়েছেন। ইসলামকে উপলব্ধি করতে হলে, কুরআনকে উপলব্ধি করতে হবে, ইসলামী আন্দোলনকে বুঝতে হলে কুরআন অধ্যয়নের পাশাপাশি রাসূল (সা:) এর সিরাত অধ্যয়ন করতে হবে। এর কোনো বিকল্প নেই। কুরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য রাসূল (সা:) এর সিরাত অনুধাবন করতে হবে। তিনি বলেন, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এক্ষেত্রে কুরআনের পাশাপাশি সিরাত অধ্যয়ন করতে হবে। ইসলামের আদর্শিক সৌর্ন্দয মানুষের সামনে তুলে ধরার পাশাপাশি একেকজন শিক্ষার্থীকে দায়ির চরিত্রে নিজেদের চরিত্রবান করে গড়ে তুলতে হবে। এসময় তিনি বিয়ানীবাজার জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক পর্যায়ের উন্নীতকরণে তার পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বিদ্যালয়ের প্রিন্সিপাল মো. রুকন উদ্দিন ও সহকারী শিক্ষক হাসানুল বান্না জনির যৌথ সঞ্চালনায় এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল খয়ের'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার জিলালুল কোরআন সোসাইটির চেয়ারম্যান মাওলানা ফয়জুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মাওলানা শিব্বির আহমদ খান, লাউতা ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ছাদ-উজ-জামান, মো. সাদিকুর রহমান ও শহিদ উদ্দিন, আবুল কাশেম, ইসলাম উদ্দিন, সাদিকুর রহমান খান, আলী হোসাইন, হাফিজ ময়নুল ইসলাম, আজমল হোসেন ও এনাম উদ্দিন, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাজু, সাংবাদিক সাকের আহমদ, তাহের আহমদ ও মোকাব্বির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সুরমা সাংস্কৃতিক সংসদের শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় উপস্থিত সকলকে মুগ্ধ করে। পরে বার্ষিক তামাদ্দুনিক সপ্তাহ প্রতিযোগিতায় ১০টি ইভেন্টের ৭৫জন বিজয়ী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী