বিয়ানীবাজারে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মোবারক র‍্যালি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

বিয়ানীবাজারে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মোবারক র‍্যালি

শহিদুল ইসলাম সাজু, বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৯/২০২৪ ০৭:০৮:৪২ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে ঈদে মিলাদুন্নবী (সা.)  উপলক্ষে মোবারক র‍্যালি

ছবি: নিজস্ব


পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ও আনজুমানে তালামীযে ইসলামিয়া বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে সিলেটের বিয়ানীবাজারে মোবারক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় বর্ণাঢ্য মুবারক র‍্যালি পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় গিয়ে মিলিত হয়।

মোবারক র‍্যালিতে শত শত ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। র‌্যালিতে হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে রচিত বিভিন্ন কবিতার শ্লোক খচিত রঙ-বেরঙের ফেস্টুন ও প্লেকার্ড বহন করেন মুসল্লীরা। র‌্যালি থেকে গাওয়া হয় মহানবী (সা.) এর শানে দুরুদ। সালাম সালাম নবী সালাম সালাম, মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম, বালাগাল উলা-বি কামালিহি, শামছুদ্দুহা আসসালাম- এ রকম অগণিত নাতের সুমধুর সুর লহরিতে মুখরিত হয়ে ওঠে র‌্যালি।

বিয়ানীবাজার উপজেলা তালামীযে ইসলামিয়ার সভাপতি আবুল হাসান মায়ামুন ও সাধারণ সম্পাদক জফরুল ইসলামের যৌথ সঞ্চালনায় এবং উপজেলা আঞ্জুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা আঞ্জুমানে আল ইসলাহ'র যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রুফ, মাথিউরা ফাযিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল আলীম, জালালিয়া মহিলা দাখিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. কামাল হোসেন আল মাথহুরী, কসবা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা নুরুল ইসলায়াম জিহাদি, বেজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা জয়নুল ইসলাম ও মাওলানা কাজী কাওছার আহমদ প্রমুখ।

এছাড়া উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানগুলোতে পৃথকভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার