গোয়াইনঘাটে রোটারি ক্লাবের পক্ষ থেকে ২ হাজার বৃক্ষের চারা বিতরণ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

টিউবওয়েল উদ্বোধন

গোয়াইনঘাটে রোটারি ক্লাবের পক্ষ থেকে ২ হাজার বৃক্ষের চারা বিতরণ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬/০৯/২০২৪ ০৯:১৫:১০ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে রোটারি ক্লাবের পক্ষ থেকে ২ হাজার বৃক্ষের চারা বিতরণ

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষ রোপন চারা বিতরণ ও টিউবওয়েল উদ্বোধন করা হয়েছে।

সোমবার ১৬ সেপ্টেম্বর দুপুরে রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রাল, রোটারি ডি-৬৫ বাংলাদেশ কর্তৃক উপজেলার পুকাশ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রার্থীদের মাঝে বিভিন্ন জাতের বৃক্ষের চারা বিতরণ ও বেলা ২ টায় উপজেলার ছাতার গ্রাম জামে মসজিদে একটি টিউবওয়েলের উদ্বোধন এবং শিমুলতলা আশ্রয়ণ প্রকল্পে,শিমুলতলা জামে মসজিদে বৃক্ষের চারা বিতরণ ও ১ টি স্যালো টিউবওয়েলের উদ্বোধন করা হয়। 

বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট সহকারী কমিশনার ভূমি সাহিদুল ইসলাম। রোটারিয়ান আব্দুর রহমান এর সভাপতিত্বে  এসব কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,সাংবাদিক রোটারিয়ান পিপি সাবেক অবিভক্ত ২ নং পশ্চিম জাফলং ইউনিয়ন চেয়ারম্যান এম এ রহিম,রোটারিয়ান পিপি আব্দুল মুকিত, রোটারিয়ান পিপি বিকাশ কান্তি দাস (পিএইচএফ), শিমুলতলা গ্রামের মইন উদ্দিন মনু সহ আরো অনেক।

গোইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম সমাজসেবা মূলক এসব কার্যক্রমের প্রশংসা করে বলেন,গোয়াইনঘাট উপজেলা দুর্যোগ প্রবণ এলাকা।প্রকৃতির ভারসাম্য রক্ষায় বৃক্ষের চারা সঠিক পরিচর্যা ও তত্ত্বাবধানের মাধ্যমে বেড়ে উঠলে ভূমিকে সবুজায়ন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী