লুৎফুর উদ্দিন মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

লুৎফুর উদ্দিন মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬/০৯/২০২৪ ০৯:৩১:৩৪ পূর্বাহ্ন

লুৎফুর উদ্দিন মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান

ছবি: নিজস্ব


জাফলংয়ে হাজী সায়াদ আলী সেবা সংস্থার আয়োজনে অনুষ্ঠিত ১ম লুৎফুর উদ্দিন মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ করা হয়েছে।

সোমবার ১৬ সেপ্টেম্বর দুপুরে স্থানীয় জাফলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে হাজী সায়াদ আলী সেবা সংস্থার সহ-সভাপতি মো: ফখরুল ইসলাম'র সভাপতিত্বে এবং লুৎফুর উদ্দিন মেধাবৃত্তি পরিক্ষার সমন্নয়ক মো: করিম মাহমুদ লিমন'র পরিচালনায় সংবর্ধনা ও বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম স্বপন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাটের ইস্ট্রাক্টর ইউআরসি মোহাম্মদ আতাউর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, জাফলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া আক্তার, হাজী সায়াদ আলী সেবা সংস্থার সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ শেবুল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক  মিজানুর রহমান হেলোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী মাফিজুল ইসলামসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে লুৎফুর উদ্দিন মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী