গোয়াইনঘাটে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) পালন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

জাফলংয়ে জশনে জুলুস

গোয়াইনঘাটে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) পালন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬/০৯/২০২৪ ১১:১৩:৪৭ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) পালন

ছবি: নিজস্ব


বিশ্বমানবতার মুক্তির দূত প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের পুণ্যময় দিন হিসেবে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে জশনে জুলুস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৬ সেপ্টেম্বর সকালে র‍্যালিটি জাফলংয়ে একটি র‍্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দুপুরে জাফলংয়ের লাখেরপাড় হামিদা আলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জশনে জুলুসে অংশ নিয়ে দেশের বিভিন্ন মাজারে হামলার প্রতিবাদ জানিয়ে সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন মুসল্লিরা। পরে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.) এর জীবন এবং কর্ম সম্পর্কে আলোকপাত শেষে দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়। নাতে রাসুল, দরুদ সালাম এবং নারায়ে রিসালাত স্লোগানে স্লোগানে মুখর ছিল। মুক্তির দিশারী বিশ্বনবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণেই বিশাল এ আয়োজন।এতে ইউনিয়নের বিভিন্ন এলাকার হাজারো ধর্মপ্রাণ মুসলমানরা জশনে জুলুসে অংশগ্রহণ করেন।

পবিত্র ঈদ এ মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি হাজী মো. হোসেন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নাছির উদ্দিন রিজবী'র পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরুব্বী বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন সুরুজ, ছৈলাখেল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা বশির বিন আব্দুল আজিজ, উদযাপন কমিটির সহসভাপতি মহর মেম্বারসহ মুসল্লীরা।

এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং উপজেলার বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান,সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি করে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী