সিলেটে এক মা মলায় জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

সিলেটে এক মা মলায় জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭/০৯/২০২৪ ০১:২৮:৩৫ পূর্বাহ্ন

সিলেটে এক মা মলায় জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক


সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার মামলায় জামিন পেয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সিলেট আদালতের কোর্ট ইন্সপেক্টর মো. জামশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মঙ্গলবার সকালে সাবেক বিচারপতি মানিককে আদালতে নিয়ে আসা হলে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাশ সকাল ১০টার দিকে এই মামলায় তার জামিন মঞ্জুর করেন।

জামশেদ বলেন, কিন্তু বিচারপতি মানিকের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা আছে। তাই এই মামলায় জামিন পেলেও তিনি জেল থেকে ছাড়া পাবেন না। 

গত ২৩ আগস্ট ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বিচারপতি মানিককে আটক করেছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরদিন তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়।

এ প্রসঙ্গ ধরে জামশেদ আলম বলেন, তাকে তখন ৫৪ ধারায় আদালতে নিয়ে আসা হয়েছিল। আর সীমান্তের এটা জামিনযোগ্য অপরাধের মামলা।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী