সমাজে শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনবীর আদর্শ বাস্থবায়ন করতে হবে: অধ্যাপক ড.ফয়জুল হক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

সমাজে শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনবীর আদর্শ বাস্থবায়ন করতে হবে: অধ্যাপক ড.ফয়জুল হক

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৯/২০২৪ ০৫:০৭:২৭ পূর্বাহ্ন

সমাজে শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনবীর আদর্শ বাস্থবায়ন করতে হবে: অধ্যাপক ড.ফয়জুল হক

ছবি: নিজস্ব


শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.ফয়জুল হক বলেছেন, সমাজে শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনবীর আদর্শ বাস্থবায়ন করতে হবে। আরবের অন্ধকার যুগে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ (স:) কে দিয়ে অসংখ্য অগণিত মানুষকে আলোর পথ দেখিয়েছিলেন। পথহারা মানুষ পেয়েছিল মুক্তির সন্ধান। প্রতিষ্ঠিত হয়েছিল শান্তির সমাজ। আজকের আধুনিক জাহেলিয়াতের যুগেও সংঘবদ্ধভাবে রাসুল (স:) এর আদর্শ বুকে লালন করলে সোনালী সমাজ প্রতিষ্ঠিত হবে। তাই সকল মানুষের কাছে রাসুলের আদর্শ প্রচার করতে হবে।

তিনি সোমবার সকাল ১১টায় ওসমানীনগর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ইসলামী সমাজকল্যাণ পরিষদ,ওসমানীনগর এর উদ্যোগে আয়োজিত সিরাত মাহফিলে প্রধান অতিথির আলোচনায় উপরোক্ত কথা বলেন।

পরিষদের সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম শাহজাহান এবং সহ-সাধারণ সম্পাদক আলিম রাজ এর সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আলাচনা রাখেন মাজলিসুল মুফাসসিরিন এর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার,ইসলামী আলোচক মাওলানা সাদিক সিকান্দার। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ওসমানীনগর উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ সোহরাব আলী,নায়েবে আমীর রেজুয়ানুর রহমান চৌধুরী শাহীন,সেক্রেটারি আনহার আহমদ, কবি শিকদার মুহাম্মদ কিবরিয়া, কবি ডা.মাশুকুর রহমান, পরিষদের সাবেক সভাপতি আব্দুল কাইয়‚ম,ইসলামী ব্যাংক গোয়ালাবাজার শাখা ব্যবস্তাপক মাসউদুর রহমান,জামায়াত নেতা রেদওয়ান খান,এ এস এম জাকারিয়া চৌধুরী।

উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী শাফির আহমদ, ওসমানীনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মুমিন,তাজপুর ইউপি জামায়াতের আমীর মিজানুর রহমান, তাজপুর ইউপি জামায়াতের আমীর সার্জেন্ট শায়েস্তা মিয়া,উপজেলা শিবিরের সভাপতি লতিফুর রহমান,সাবেক সভাপতি সুলতান আহমদ,তাজপুর ডিগ্রী কলেজ শাখা শিবিরের সভাপতি তোফায়েল আহমদ,পরিষদের সহ-সভাপতি বশির আহমদ,আফছর আলী,আব্দুল মালেক,সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া কাওছার,অর্থ সম্পাদক জাহেদ আহমদ, সদস্য শিব্বির আহমদ চৌধুরী,আমজাদ হোসেন সুমন,ছালেহ আহমদ,রহমত আলী,আব্দুল মুমিন,জিয়াউর রহমান প্রমূখ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা