শিক্ষক লা ঞ্ছনার প্রতিবাদে জৈন্তাপুরে মানববন্ধন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

শিক্ষক লা ঞ্ছনার প্রতিবাদে জৈন্তাপুরে মানববন্ধন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৯/২০২৪ ০২:০২:৩৫ পূর্বাহ্ন

শিক্ষক লা ঞ্ছনার প্রতিবাদে জৈন্তাপুরে মানববন্ধন

ছবি নিজস্ব


রাজধানী ঢাকায় শিক্ষা ভবনে সেসিপ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী কর্তৃক মাধ্যমিক শিক্ষক লাঞ্ছনার ঘটনার প্রতিবাদে সিলেটের জৈন্তাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুর ১২টায় জৈন্তাপুর সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

জৈন্তাপুর সরকারি উচ্চবিদ্যালয় প্রধান ফটক সংলগ্ন স্থানে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষিক শাহানা জাফরিন রোজী। এ সময় বক্তব্যে তিনি বলেন, গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকাস্থ শিক্ষা ভবনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করতে যান মাধ্যমিক শিক্ষকদের একটি প্রতিনিধিদল। এ সময় প্রতিনিধিদলের সাথে সেখানে উপস্থিত উপজেলা পর্যায়ের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রকল্পভুক্ত কর্মকর্তারা তাদের সাথে বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে তারা উপস্থিত মাধ্যমিক শিক্ষকদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন। 

তিনি বলেন, শিক্ষকরা সমাজের দর্পণ ও সর্বোচ্চ সম্মানিত। তাদেরকে এভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এই অপমান দেশের শিক্ষকদের জন্য মানহানিকর।

তিনি অবিলম্বে তদন্তসাপেক্ষে লাঞ্ছনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক তফাজ্জুল হোসেন, তপন কান্তি দেব, সাইফুল আলম, শ্রাবনী দাস সুইটি, সুমন চন্দ্র ঘোষ, সিদ্দিকুর রহমান, পবন কুমার, হোসাইন আহমেদ, ত্বোহা মিয়া, রেজাউল হক, শফিকুল ইসলাম ও আবদুল কাদিরসহ অন্যান্যরা।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী