বিয়ানীবাজারে দুর্গাপূজা উদযাপনে সার্বিক নিরাপত্তার আশ্বাস
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

বিয়ানীবাজারে দুর্গাপূজা উদযাপনে সার্বিক নিরাপত্তার আশ্বাস

শহিদুল ইসলাম সাজু, বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৯/২০২৪ ০২:১১:৪২ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে দুর্গাপূজা উদযাপনে সার্বিক নিরাপত্তার আশ্বাস

ছবি নিজস্ব


আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা অডিটোরিয়ামে থানা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম।

সভায় প্রধান অতিথি ইউএনও কাজী শামীম আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী পাঠ করে শোনান। এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে উপজেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুনাভ পাল মোহন চৌধুরী, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, থানার সেকেন্ড অফিসার আসাদ উদ্দিন, এসআই মোফাখখারুল ইসলামসহ বিভিন্ন পূজামণ্ডপের দায়িত্বশীলরা।

এসময় সভাপতির বক্তব্যে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহম্মদ প্রতিটি পূজামণ্ডপে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের অনুরোধ জানিয়ে বলেন, পূজা উদযাপনে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ তৎপর থাকবে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করবে পুলিশ প্রশাসন।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী