হাসানের তোপে দিশেহারা ভারত
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

হাসানের তোপে দিশেহারা ভারত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯/০৯/২০২৪ ১১:৩২:২৪ পূর্বাহ্ন

হাসানের তোপে দিশেহারা ভারত


রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে ১৬ দিন আগেই নাম লিখিয়েছেন হাসান মাহমুদ। সেই রেশটা যেন ধরে রেখেছেন ভারতের বিপক্ষে টেস্টেও। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে (চিপক) আজ ভারতকে কাঁপিয়ে দিচ্ছেন হাসান। 

চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ-ভারত দুই দলই তিন জন করে পেসার নিয়েছে। টস জিতে ফিল্ডিং নেওয়ার সময় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিয়েছেন,  প্রথম সেশনটা পেসারদের জন্য কার্যকরী হবে। অধিনায়কেরই আস্থার প্রতিদান দিচ্ছেন হাসান। রোহিত শর্মা, শুবমান গিল, বিরাট কোহলি—ব্যাটিং লাইনআপের তিন স্তম্ভকে ফিরিয়ে ভারতকে চেপে ধরেছেন হাসান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেটে ৫৯ রান করেছে ভারত।

হাসান, তাসকিনের বোলিংয়ে শুরু থেকেই দিশেহারা লাগছে ভারতকে। সুইং করে কোনোটা বাইরে বেরিয়ে যাচ্ছে। কোনোটা করছে ইনসুইং। রানের খাতা খুলতে রোহিতের লেগেছে ১১ বল। কাঁপাকাঁপি করতে থাকা ভারত প্রথম উইকেট হারাতে পারত ৪ রানে। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে রোহিতের বিপক্ষে এলবিডব্লিউর জোরালো আবেদন করেন হাসান। আম্পায়ার আউট দেননি। শান্তও অনেক চিন্তাভাবনা করে রিভিউ নিয়েছেন। এ যাত্রায় আম্পায়ার্স কলের কারণে বেঁচে যান রোহিত। 

বেঁচে যাওয়া রোহিতকে অবশ্য বেশিক্ষণ টিকতে দেননি হাসান। ষষ্ঠ ওভারের প্রথম বলে হাসানের ইনসুইঙ্গার ডিফেন্স করতে যান রোহিত। আউটসাইড এজ হওয়া বল সেকেন্ড স্লিপে দারুণভাবে তালুবন্দী করেছেন শান্ত। ১৯ বলে ১ চারে রোহিত করেছেন ৬ রান। 

হাসানের ওভার মানেই যেন উইকেট, চেন্নাইয়ে আজ ব্যাপারটা যেন তেমনই হচ্ছিল। এক ওভার বিরতিতে এসে বাংলাদেশি পেসার এবার ফেরালেন শুবমান গিলকে। অষ্টম ওভারের তৃতীয় বল লেগ গ্ল্যান্স করতে যান গিল। উইকেটরক্ষক লিটন দাস সেটা তালুবন্দী করেছেন। ৮ বল খেলে রানের খাতা খুলতে পারেননি গিল। 

আট মাস পর টেস্ট খেলতে নামা কোহলিকেও উইকেটে থিতু হতে দেননি হাসান। দশম ওভারের দ্বিতীয় বল কোহলিকে কাভার ড্রাইভের লোভ দেখিয়েছেন হাসান। সেই ফাঁদেই ধরা খেয়েছেন কোহলি। আউটসাইড এজ হওয়া বল সহজেই ধরেছেন লিটন। ৬ বলে ৬ রান করে কোহলি আউট হওয়ার পরই ব্যাটিংয়ে নামেন ঋষভ পন্ত। ২১ মাস পর সেই বাংলাদেশের বিপক্ষেই টেস্ট খেলতে নেমেছেন পন্ত। সবশেষ ২০২২ সালের ডিসেম্বরে মিরপুরে ক্রিকেটের রাজকীয় সংস্করণে পন্ত খেলেন বাংলাদেশের বিপক্ষে। 

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে