ছবি: নিজস্ব
সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিষদের দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে নান্দনিক চিত্রকর্ম। এতে করে সংশ্লিষ্ট এলাকার চারপাশের পরিবেশে অন্যরকম এক আবহ বিরাজ করছে।
জৈন্তাপুর উপজেলার প্রশাসনের বাস্তবায়নে এই নান্দনিক চিত্রকর্মের কাজ পরিচালনা করছে জৈন্তাপুর শিল্পকলা একাডেমি ও সিলেট জেলা শিল্পকলা একাডেমির চিত্র কারিগরেরা।
সরজমিনে গিয়ে দেয়া মেলে জৈন্তাপুর উপজেলা পরিষদ চত্বরে বিগত সময়ের দৃশ্য থেকে বর্তমান সময়ে সৌন্দর্যে এক ভিন্নমাত্রা দৃশ্যমান হয়েছে। বর্তমান উপজেলা পরিষদের বাউন্ডারি দেয়াল গুলোতে পূর্বে সাধারণ পেইন্টিং করে রাখা হতো সেখানে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য ও পুরাকীর্তির ছবি তুলিতে অঙ্কন করা হয়েছে।
এ বিষয়ে নানন্দিক এই চিত্রকর্মের অঙ্কনের কাজে নিয়োজিত জৈন্তাপুর উপজেলা শিল্পকলা একাডেমির চিত্রশিল্পি ও প্রশিক্ষক হোসাইন মিয়া বলেন বিগত তিনদিন যাবত জেলা শিল্পকলা একাডেমির তিনজন চিত্রশিল্পি সহ এই দেয়াল অঙ্কনের কাজ বাস্তবায়ন করা হয়েছে।
তিনি বলেন, এই চিত্রকর্মের মূল উদ্যোক্তা ও স্বপ্নদৃষ্টা হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া মহোদয়। মূলত তার নির্দেশনা মোতাবেক জৈন্তাপুর উপজেলা বিভিন্ন দর্শনীয় স্পট যেমন বাংলার নীলনদ সারী নদী, ডিবিরহাওড় লালশাপলা বিল, শ্রীপুর চা বাগান, জৈন্তা রাজ্যের পুরাকীর্তি পান্থশালা ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত চিত্র কর্মগুলো তুলে ধরা হয়েছে।
এ বিষয়ে নানন্দিক চিত্রকর্মের মূল স্বপ্নদ্রষ্টা জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেন, উপজেলা পরিষদের ভিতরে একটি ফলজ বৃক্ষের বাগান করার উদ্যোগ গ্রহন করা হয়েছে। পাশাপাশি পরিষদের পুকুরের চারপাশে বড় পরিসরে একটি বাগান করা হবে। তিনি বলেন প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনের পাশাপাশি উপজেলা পরিষদের প্রতিটি দেয়ালে নান্দনিক চিত্রকর্ম করার পরিকল্পনা মাথায় আসে। কারণ প্রতিদিন উপজেলা পরিষদে ও বিয়াম স্কুলে প্রচুর ছাত্রছাত্রীদের আসা যাওয়া হয়ে থাকে। মূলত তাদের কথা বিবেচনা করেই এই উদ্যোগ গ্রহন করি।
তিনি আরো জানান পর্যায়ক্রমে বিয়াম স্কুলের প্রতিটা দেয়ালে নান্দনিক চিত্রকর্ম আঁকার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
জৈন্তাবার্তা / মনোয়ার




