কোম্পানীগঞ্জে চাঁ*দাবাজির অ ভি যো গে ৯ সমন্বয়ককে পুলিশে সোপর্দ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে চাঁ*দাবাজির অ ভি যো গে ৯ সমন্বয়ককে পুলিশে সোপর্দ

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৯/২০২৪ ০৪:৫৫:৪৯ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে চাঁ*দাবাজির অ ভি যো গে ৯ সমন্বয়ককে পুলিশে সোপর্দ

ছবি: নিজস্ব


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দয়ার বাজার এলাকায় শ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে ৯ জনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তারা সকলেই ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল এবং নিজেদেরকে সমন্বয়ক হিসেবে পরিচিত দিত বলে জানা গেছে।

তাদের বিরুদ্ধে কালীবাড়ি গ্রামের নুর আহমদ বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন, আবু সাঈদ রবিন (২২), শাহ জাহান আহমদ (২৯), আরিফ হাসান জুবায়ের (২৭), মোঃ রাজন মিয়া (২৫), দিদার হোসেন (২৫), সেলিম মিয়া (২৫), পিতা-বাহার মিয়া, সাং-কাঠালবাড়ী, মোঃ রফিকুল ইসলাম (২৬), নাসির মিয়া (২৫), সোলায়মান (২৭)।

মামলার বাদী নুর আহমদ জানান, রাতে আমরা খবর পাই ছাত্র সমন্বয়ক দাবি করে শ্রমিকদের কাছ থেকে কারা চাঁদা দাবি করছে। এমন সংবাদ পেয়ে আমরা সরেজমিনে গিয়ে দেখি তারা দয়ার বাজারের উত্তরে নৌকা ঘাটে শ্রমিকদের সাথে চিল্লাচিল্লি করতেছে এবং তাদেরকে দৌড়াচ্ছে। এসময় তারা শ্রমিকদেরকে ৫’শ ১ হাজার টাকা দিতে বলে। তখন এলাকার লোকজন নিয়ে আমরা তাদেরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করি।

কোম্পানীগঞ্জ থানার ওসি বদিউজ্জামান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান রাতে এলাকাবাসী তাদেরকে আটক করে আমাদের খবর দেন। আমরা গিয়ে তাদেরকে নিয়ে এসেছি। ইতিমধ্যে তাদেরকে কোর্টে প্রেরন করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী