জৈন্তাপুরে বন্যায় ২৩০২ হেক্টর জমির আউশ ধান ক্ষ তি গ্র স্ত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

জৈন্তাপুরে বন্যায় ২৩০২ হেক্টর জমির আউশ ধান ক্ষ তি গ্র স্ত

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৯/২০২৪ ০৫:৪৪:১৩ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বন্যায় ২৩০২ হেক্টর জমির আউশ ধান ক্ষ তি গ্র স্ত

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলায় চলতি ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-১ মৌসুমে পুরো উপজেলায় ৩ হাজার ৪ শত ৩০ হেক্টর জমিতে আউশের আবাদ করা হয়েছিলো। কিন্তু চলতি বছর তিন দফা পাহাড়ী ঢল হতে সৃষ্ট বন্যার ফলে মাত্র ১ হাজার ১ শত ২৮ হেক্টর জমির ধান কেটে তুলতে সক্ষম হয়েছে কৃষকেরা। বাকি ২ হাজার ৩ শত ২ হেক্টর জমির আউশ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।

জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তা নোমান আহমেদ দৈনিক জৈন্তাবার্তাকে জানান, এপ্রিলের প্রথম সপ্তাহে উপজেলার ছয়টি ইউনিয়নে ৮ হাজার ৬০ মেট্রিকটন উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়ে আউশ ধানের চাষ করা হয়।

কিন্তু মৌসুমের প্রথমে ৩০শে মে, ১৭ই জুন ও ১লা জুলাই তিনদফা বন্যার কারণে ফসল ও চারা বীজের ব্যপক ক্ষতির সম্মুখীন হয়। বিশেষ করে জুন মাসের মাঝামাঝির সময়ে বন্যা দীর্ঘদিন স্হায়ী থাকায় বেশী ক্ষতির কারণ হিসেবে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, উৎপাদন লক্ষমাত্রা কমে মাত্র ২ হাজার ৬ শত ৮০ মেট্রিকটন উৎপাদন করতে সক্ষম হয়েছেন কৃষকেরা।

চলতি বছর উচ্চ ফলনশীল  আউশ জাতের ধান মৌসুমে ব্রী ধান ৪২,৪৮,৮২,৮৩,৮৫,৯৮ ও বিনা ১৯ ও স্হানীয় প্রজাতির আয়নামিয়া,ধুমাই ও মুরালী জাতের ধান চাষ করা হয়েছিলো। উপজেলার ছয়টি ইউনিয়নে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত ১ নং নিজপাট ইউনিয়ন ও ২ নং জৈন্তাপুর ইউনিয়নের আউষ চাষীরা।

উপজেলার নিজপাট ইউনিয়নের চৈলাখেল গ্রামের কৃষক সুলতান মাহমুদ জানান চলতি আউশ মৌসুমে তিনি ১০ বিঘা জমিতে আউশের আবাদ করেন। এতে তার খরচ পড়ে ৫০ হাজার টাকার মত। কিন্তু তিন দফা বন্যায় ৬ বিঘা জমির ধান সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। বাকি চার বিঘা জমিতে বিঘা প্রতি ৮ মন করে ধান পেয়েছেন। যার ফলে খরচের পুরো টাকা উঠানো সম্ভব হয় নি।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার বলেন, চলতি মৌসুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জৈন্তাপুরে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের উপজেলার ৯৫ জন আউশধান চাষীদের প্রদর্শনী দেয়া হয়েছে। এ বছর তিন হাজার জন কৃষল আউশ আবাদ করলেও তিনদফা বন্যার কারণে এক তৃতীয়াংশ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী