বিশ্বনাথে ইসলামি আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

বিশ্বনাথে ইসলামি আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৯/২০২৪ ০৭:৪৬:২৪ পূর্বাহ্ন

বিশ্বনাথে ইসলামি আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ

ছবি: নিজস্ব


বিশ্বনাথে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর বিশ্বনাথ উপজেলা শাখার আয়োজনে গণ সমাবেশ পালন করেছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর ) বিকেলে বিশ্বনাথ নতুন বাজারে প্রবাসী চত্বরে গণ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

এসময় বিগত ৫ আগস্টের ছাত্র জনতার বিজয়ের পর এবং আন্দোলনের সময় ইসলামি আন্দোলন বাংলাদেশ সক্রিয় ভুমিকা ছিল এবং থাকবে। ছাত্র জনতার গণ বিপ্লব ও বিজয় যাতে চক্রান্তের বলি না হয়। গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের দ্রুত গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও দুর্নীতির সাথে সম্পৃক্তদের নির্বাচনে অযোগ্য ঘোষণা এবং ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে ৫ ধপা দাবী উল্লেখ করে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।

ইসলামি আন্দোলন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আমির উদ্দিন এর সভাপতিত্বে, বিশ্বনাথ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ ও ইসলামী ছাত্র আন্দোলন বিশ্বনাথ শাখার সভাপতি শাহেদ আহমদ এর পরিচলনায় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ)  হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (এল.এল.বি)।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলন সিলেট মহানগর শাখার সভাপতি মুফতি সাঈদ আহমদ, সিলেট জেলা ইসলামি আন্দোলন এর জয়েন্ট সেক্রেটারি মুফতি আবু তাহের মিসবাহ। বক্তব্য রাখেন মহসিনুল হক কিবরিয়া, সুলাইমান আহমদ শাহী, আরমানুল হক চৌধুরী সহ অন্যান্যরা।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন  ইসলামী ছাত্র আন্দোলন বিশ্বনাথ শাখার সদস্য  মাহফুজুর রহমান ও সংগীত পরিবেশন করেন ইসলামী ছাত্র আন্দোলন বিশ্বনাথ শাখার কার্যনির্বাহী সদস্য হাফিজ জুবায়ের আহমদ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী