তাজপুর ডিগ্রী কলেজে শোক সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

তাজপুর ডিগ্রী কলেজে শোক সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ১৯/০৯/২০২৪ ০৯:২৫:১৪ পূর্বাহ্ন

তাজপুর ডিগ্রী কলেজে শোক সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


ওসমানীনগরের তাজপুর ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মরহুমা আনছারুন নেছা বেগম, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ড. রণজিৎ সিনহা, অবসরপ্রাপ্ত সহকারী গ্রন্থাকারিক নাজমুল হোসেন দানা ও অবসরপ্রাপ্ত অফিস সহকারী রহমত আলী’র স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় কলেজ অডিটোরিয়ামে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

তাজপুর ডিগ্রী কলেজ কর্তৃপক্ষের আয়োজনে কলেজের অধ্যক্ষ প্রাণ কান্ত দাস এর সভাতিত্বে ও প্রভাষক আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির আলোচনা পেশ করেন সিলেট জেলা দক্ষিণ জামায়াতের আমীর কলেজের সাবেক শিক্ষক অধ্যক্ষ আব্দুল হান্নান। বক্তব্য রাখেন সিনিয়র প্রভাষক আশুতোষ রঞ্জণ দাস, খায়রুল আবেদীন চৌধুরী, মো. খসরুজ্জামান, আবুল খায়ের, অর্পণা ভট্টাচার্য্য প্রমূখ।

মাহফিলে কলেজের শিক্ষক শিক্ষার্থী ও স্মরনীয়দের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ আব্দুল হান্নান

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী