মতপ্রকাশের স্বাধীনতা হচ্ছে গণতন্ত্রের নির্যাস : খন্দকার মুক্তাদির
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

কানাডা পশ্চিম বিএনপির সংবর্ধনা

মতপ্রকাশের স্বাধীনতা হচ্ছে গণতন্ত্রের নির্যাস : খন্দকার মুক্তাদির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৯/২০২৪ ০৬:১০:৫০ পূর্বাহ্ন

মতপ্রকাশের স্বাধীনতা হচ্ছে গণতন্ত্রের নির্যাস : খন্দকার মুক্তাদির

কানাডা পশ্চিম বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন খন্দকার আব্দুল মুক্তাদির।


বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিগত ১৭ বছর স্বৈরাচারী শেখ হাসিনা দেশের মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছে। নির্যাতন নিপীড়নের প্রতিবাদে বিএনপি দীর্ঘ দিন গণতান্ত্র আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে। তার ধারাবাহিকতায় দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলনের ফলে একটি ৫ আগস্ট তৈরি হয়েছিল। বিএনপি একটি গণতান্ত্রীক দল সে হিসেবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। সেজন্য দেশের মানুষের বিএনপির প্রতি প্রত্যাশাও বেশি। 


শুক্রবার (২০ সেপ্টেম্বর) কানাডা পশ্চিম বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধীত অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আগামী দিনের জন্য একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে বিভাজনের রাজনীতির ত্যাগ করতে হবে। মতপ্রকাশের স্বাধীনতা হচ্ছে গণতন্ত্রের নির্যাস। আওয়ামী লীগ দেশের আইন-বিচার বিভাগসহ সকল বিভাগকে ধ্বংস করে দিয়েছে। বিগত বছরগুলোতে দেশের প্রশাসন দেশের মানুষের সেবা করে নি, শুধু একটি দলকে খুশি করতে তাদের সেবা করে গিয়েছে। প্রবাসীদের প্রতি আহবান আপনারা আমাদের সবসময় স্মরণ করিয়ে দেবেন আমাদের দায়বদ্ধতার কথা। সমৃদ্ধ বাংলাদেশ গঠনের আপনাদের সবার সহযোগিতা চাই। আমরা সবাই মিলে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধশীল রাষ্ট্র হিসেবে দেশটা গড়ে তুলবে। সততা-মেধা-প্রজ্ঞা দিয়ে দেশ গঠনের আমরা সবাই কাজ করবে। 


কানাডা পশ্চিম বিএনপির সভাপতি খন্দকার আব্দুল আহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমানের পরিচালনায় সংবর্ধনায় বক্তব্য রাখেন বক্তব্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডক্টর জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার রেজাউর রহমান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী, কানাডা বিএনপি পশ্চিমের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী, কানাডা মহিলা দলের সভাপতি নাজমা হক, সাবেক ছাত্রনেতা মিসবাউল কাদির ফাহিম, মালিহা মনসুর, টরেন্টো সিটি বিএনপি সভাপতি মইন উদ্দিন চৌধুরী, অন্টারিও বিএনপি সভাপতি আবুল কালাম আজাদ, আলী হোসেন, ইমন চৌধুরী, ইঞ্জিনিয়ার আবু জহির, মোঃ সাকিব নাঈম চৌধুরী, মাসুক হোসেন খান, আহমদ হোসেন রনি, ডা. দেলোয়ার হোসেন, নাহিদ আহমদ, এস কে শহীদুজ্জামান খান, মোঃ ইকবাল হোসেন, ফয়জুল ইসলাম পীর, সুহেল আহমদ, রাশেদুজ্জামান রাহেল, এস তপন মাহমুদ প্রমুখ।


জৈন্তাবার্তা / এনআর



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী