সিলেট জেলা ও মাহানগর পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি সভা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

সিলেট জেলা ও মাহানগর পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি সভা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৯/২০২৪ ০৮:৩৫:০৮ পূর্বাহ্ন

সিলেট জেলা ও মাহানগর পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি সভা

ছবি: সংগৃহীত


সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম পিপিএম-সেবা বলেছেন, নিরাপদ ও নির্ভয়ে উদযাপন হবে শারদীয় দূর্গোদসব এবং দূর্গাপূজা। নিরাপত্তা সেবায় খোলা থাকবে পুলিশের বিশেষ কন্ট্রোলরুম এবং মনিটরিং সেলে থাকবে জরুরী সেবার যোগাযোগ নাম্বার। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে খবর পাওয়া মাত্রই উপস্থিত হবে অতিরিক্ত পুলিশ সদস্য।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) নগরীর সারদা হলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আয়োজিত বার্ষিক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, এদেশ আমাদের এদেশ সকলের এবং সকল মানুষ মিলেই একটি পরিবার। দীর্ঘ ঐতিহ্য হিসেবে এদেশে সবাই মিলেমিশে ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছে এবং আগামীতেও ধর্ম পলনের এই ঐতিহ্য এবং চলমান সংস্কৃতি অব্যহত থাকবে। এটি কেউ বিনষ্ট করতে পারবেনা এবং করতেও দেয়া হবেনা। আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে নিজনিজ দায়িত্ব সঠিক ভাবে পালন করার ম্যধ্যদিয়ে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখব। বিশেষ করে সিলেট হচ্ছে পূণভূমির একটি সম্প্রীতির নগরী। এই নগরীতে সকল প্রকার শান্তি শৃংঙ্খলা এবং সম্পীতি বজায় রাখার দায়িত্ব আমাদের সবার। তাই যাতে কোনো ধরনের বিভেদ সৃষ্টি না হয়। সেদিকে আপনার আমার সবাইকেই খেয়াল রাখতে হবে। পূজা চলাকালীন সময়ে মন্দিরের স্বেচ্ছাসেবীদের আইডি কার্ড সাথে রাখাসহ সিসি ক্যামেরা এবং নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সঞ্চালনরা জন্য জেনারেটরের ব্যবস্থা রাখার পরামর্শ দেন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম পিপিএম (সেবা)।

সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পূরকায়স্থ’র সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক চন্দন দাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জোবায়দুর রহমান পিপিএম, ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক কৃপেশ পাল, পবিত্র গিতা পাঠ করেন জকিগঞ্জ উপজেলা পূজা পরিষদের সভাপতি সঞ্জয় চন্দ্র দেবনাথ, শোক প্রস্তার করেন মহানগর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী