সিলেটের যেসকল পদচ্যুত এমপি-মন্ত্রী মামলার আসামি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

সিলেটের যেসকল পদচ্যুত এমপি-মন্ত্রী মামলার আসামি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৯/২০২৪ ১১:২৫:৪৯ পূর্বাহ্ন

সিলেটের যেসকল পদচ্যুত এমপি-মন্ত্রী মামলার আসামি

প্রতীকী ছবি


ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এখন বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন পদচ্যুত মন্ত্রী, সংসদ সদস্যসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সুনির্দিষ্ট নানা অভিযোগে সিলেট বিভাগে অন্তত ৫৬টি মামলা হয়েছে।

এসব মামলায় আসামির তালিকায় আওয়ামী লীগসভাপতি ও পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ বিদায়ী মন্ত্রিপরিষদের প্রায় সব সদস্যই রয়েছেন।

বিভিন্ন মামলায় সাবেক মন্ত্রী-এমপি, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ নেতা এবং শীর্ষস্থানীয় পেশাজীবীদের নাম উল্লেখ ছাড়াও বিপুলসংখ্যক নেতাকর্মীকে ‘অজ্ঞাত’ আসামি করা হয়েছে। ছাত্র আন্দোলনে হামলা ও গুলি চালিয়ে হত্যা কিংবা গণহত্যার অভিযোগ ছাড়াও অনেকের নামে হত্যাচেষ্টা, অর্থ পাচার, অবৈধ সম্পদ অর্জন ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট বিভাগে ৫৬টি মামলা হয়েছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন হত্যা, নাশকতাসহ কমপক্ষে ৭টি মামলার আসামি। সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীর বিরুদ্ধে হত্যা ও নাশকতার অন্তত ২০টি মামলার হয়েছে।সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাবেক পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন, মৌলভীবাজার-২-এর শফিউল আলম চৌধুরী নাদেল, মৌলভীবাজার-৩-এর জিল্লুর রহমানে বিরুদ্ধে মামলা হয়েছে।

সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতন, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ-৫-এর মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১-এর রনজিত সরকার মামলার আসামি।হবিগঞ্জ-১-এর আব্দুল মজিদ খান ও ময়েজউদ্দিন রুয়েল ৮ হত্যা মামলার আসামি। হবিগঞ্জ-৩-এর আবু জাহির, পর্যটনমন্ত্রী মাহবুব আলী, হবিগঞ্জ-৪-এর সায়েদুল হক সুমনের বিরুদ্ধে মামলা হয়েছে।তবে এই বিভাগের সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, সুনামগঞ্জ-২-এর জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ-৪-এর মোহাম্মদ সাদিক ও হবিগঞ্জ-২-এর কেয়া চৌধুরীর বিরুদ্ধে কোনো মামলা হয়নি।

জৈন্তাবার্তা / এনআর



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী