সিলেটের ওসমানীনগরে জালালিয়া আল কুরআন গবেষণা পরিষদের উদ্যোগে এবং আনজুমান আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মোবারক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় গোয়ালাবাজার আদর্শ উচ্চবিদ্যালয়ে জমায়েত হয়ে এই র্যালি বের হয়। সিলেট-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে তাজপুর হয়ে মোল্লাপাড়া আহমদিয়া দাখিল মাদরাসায় এসে আলোচনা সভার মাধ্যমে এর সমাপ্তি হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন, জালালিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, সহ-সভাপতি আজির উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান শিবলী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনভী, মাওলানা আব্দুর রব, কামাল আহমদ, কাজী মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা হুমায়ুনুর রহমান লেখন, তৌরিছ আলী, হাফিজ আজাদ আলী, মাহবুব খান, ফয়ছল ইসলাম, তালামীযে ইসলামিয়া ওসমানীনগরের সভাপতি আব্দুল তোয়াহিদ তুহিন, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম রাফি প্রমুখ।
র্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ আল মাহমুদ, মাওলানা আসগর আলী প্রমুখ।
জৈন্তা বার্তা / আরআর




