‘রোনালদো বিশ্বের সবচেয়ে শক্তিশালী খেলোয়াড়’
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

‘রোনালদো বিশ্বের সবচেয়ে শক্তিশালী খেলোয়াড়’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৯/২০২৪ ০৩:৩৭:৩৫ পূর্বাহ্ন

‘রোনালদো বিশ্বের সবচেয়ে শক্তিশালী খেলোয়াড়’

ফাইল ছবি


ক্লাব কিংবা জাতীয় দলে ক্রিস্টিয়ানো রোনালদোর প্রভাব কারো অজানা নয়। যেখানেই যান, নিজের মতো করে প্রভাব খাটাতে চেষ্টা করেন পর্তুগিজ যুবরাজ। সেটা মাঠ হোক কিংবা মাঠের বাইরে। এবার রোনালদোর প্রভাব দেখা গেল সোদি প্রো লিগের ক্লাব আল নাসরেও। ক্লাবটির প্রধান নির্বাহী গুইদো ফিয়েঙ্গাও দাবি করলেন, রোনালদো বিশ্বের সবচেয়ে শক্তিশালী খেলোয়াড়।

রোনালদো আল নাসরে যাওয়ার পর থেকে কোচের পদ বদল হয়েছে দুবার। প্রথমে বরখাস্ত হন রুডি গার্সিয়া। এরপর সবশেষ ছাঁটাই হয়েছেন লুইস কাস্ত্রো।  বর্তমানে দায়িত্ব পেয়েছেন এসি মিলানকে ইতালিয়ান সিরি ‘আ’ শিরোপা জেতানো কোচ স্টেফানো পিওলি।

কাস্ত্রো ছিলেন রোনালদোর স্বদেশী তথা পর্তুগালের। হঠাৎ তাকে ছাঁটাইয়ের কারণ হিসেবে রোনালদোর হাত দেখছেন অনেকে। কোচের সঙ্গে রোনালদোর উষ্ণ সম্পর্কের কথা কারো অজানা নয়। তবে এই দাবি উড়িয়ে দিলেন আল নাসরের প্রধান নির্বাহী গুইদো ফিয়েঙ্গা। তার দাবি, রোনালদো শুধু ক্লাবের অধিনায়ক, এর বেশি কিছু নয়।

আল নাসরের একটি অনুষ্ঠানে ফিয়েঙ্গা বলেন, ‘ক্রিস্টিয়ানো আমাদের অধিনায়ক এবং সে বিশ্বের সবচেয়ে শক্তিশালী খেলোয়াড়। তবে তার মানে এই না যে, ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাব নিয়ন্ত্রণ করে। সে শুধু আমাদের দিকনির্দেশনা দেয়, লক্ষ্য ঠিক করে দেয়। সে সবসময় জিততে চায়। কীভাবে জিততে হয়, সেটাই আমরা তার থেকে পরামর্শ নেই।’

গেল বছর ভালো যায়নি আল নাসরের।  এ বছর ট্রফি জয়ের ব্যাপারে আশাবাদী ফিয়েঙ্গা, ‘আমরা ওকে নিয়েই এ বছর (শিরোপা) জিততে চাই এবং সম্ভাব্য সেরা লক্ষ্যে পৌঁছাতে চাই। ক্রিস্টিয়ানো আমাদের দলে অংশ। আমরা ওকে দলে পেয়ে খুব খুশি। আমরা ধাপে ধাপে উন্নতি করবো।’

সৌদি প্রো লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম তিন ম্যাচের একটিতে জিতেছে আল নাসর, অন্য দুটিতে ড্র করেছে। মৌসুমের শুরুতেই তারা নেমে গেছে পয়েন্ট তালিকার ৭ নম্বরে। যে কারণে কাস্ত্রোকে ছাঁটাই করতে দ্বিতীয়বার ভাবেনি আল নাসর।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে